April 16, 2026, 2:11 am
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, তিন ছেলে-মেয়ে নিয়ে অসহায় মা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, তিন ছেলে-মেয়ে নিয়ে অসহায় মা

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও মৌচাক হোটেলের মালিক দুরুল হোদা নিহত হওয়ার পর তার টেলিকমের দুইটি দোকান দখল নেয় তার ভাই-ভাতিজারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিহত ব্যবসায়ী দুরুল হোদার স্ত্রী-সন্তানরা বুঝে পেলেও নানারকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে দখলকারীরা। এঘটনায় তিন ছেলে-মেয়েকে নিয়ে অসহায় ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান খাতুন।

জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিবগঞ্জ মৌচাক হোটেল নিরব টেলিকম ও নাফিস টেলিকমের মালিক দুরুল হোদা। তিনি নিহত হওয়ার পরই হোটেল ও দোকান গুলো দখলে নিয়ে তালা দেয় তার ভাই কবীর, রুহুল এবং ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ কারিম ও শাকিল। মৃত্যুর কয়েকদিন পর দুরুল হোদার স্ত্রী নুরজাহান তাদের কাছে চাবি চাইতে গেলে উল্টো নানারকম হুমকি ও ভয়ভীতি দেখায় নুরজাহানকে৷

এনিয়ে নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসিকে অভিযোগ দিলে গত ০৬ ডিসেম্বর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ও সহযোগিতায় তালা ভেঙে দোকানে প্রবেশ করে নুরজাহান। এসময় নুরজাহানের মামাতো ভাই মারুফ হোসেনকে বেধড়ক মারধর ও জখম করে অবৈধ দখলকারীরা। পরে আহতের স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্বার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এনিয়ে নুরজাহান ও তাদের স্বজনরা থানায় মামলা করতে গেলে সেখানেই হুমকি দেয় দখলকারীরা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, আমার স্বামীর মৃত্যুর পরপরই আমার স্বামীর ভাই ও ছেলেরা অবৈধভাবে নিরব টেলিকম ও নাফিস টেলিকমের দোকান দখলে নেয়। তাদের কাছে চাবি চাইলে উল্টো আমাদেরকেই নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়। পরে এসপি মহোদয়কে অভিযোগ দিলে তাদের সহযোগিতায় দেকানঘর বুঝিয়ে পেয়েছি। কিন্তু এরপরেও আমাদের উপর নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। বর্তমানে তিন ছেলে-মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

নুরজাহানের ভাই মাহফুজ আহমেদ জুম্মা জানান, বোন ও ভাগ্নে-ভাগ্নীদের চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছি৷ প্রতিনিয়ত কবীর, রুহুল, রানাউল ইসলাম শাহনাজ ও শাকিল কারিম তাদের লোকজন আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে৷ তাদের লক্ষ্যই হলো যেকোন মূল্যে আমাদের দোকান নিবে। এক ভাগনেকে বেধড়ক মারধর করা হলেও মামলা করতে পারিনি ভয় ও আতঙ্কে। কারন তারা থানার মধ্যেও আমাদেরকে ওসির সামনে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে।

অভিযোগ অস্বীকার করে নিহত দুরুল হোদার ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ বলেন, চাচার কাছে ২৭ লাখ টাকা পাওনা রয়েছে। যার কারনে দোকানঘরে তালা দিয়েছিলাম। কিন্তু তার আগেই পুলিশ-আর্মি নিয়ে এসে তালা ভেঙে দোকানে প্রবেশ করেছে আমার চাচি ও তার লোকজন। তবে তাদেরকে কোন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়নি। পাওনা টাকার কোন প্রমাণ রয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এর কোন ডকুমেন্টস নেই বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বর্তমানে নিহত দুরুল হোদার স্ত্রীর দখলে রয়েছে নিরব টেলিকম ও নাফিস টেলিকমের দোকান। তবে এনিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar