April 16, 2026, 9:18 pm
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতন দাবি শ্রমিকদের মহাসড়ক অবরোধ,তীব্র যানজট

মোঃ মনির মন্ডল,সাভারেঃ

আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতন দাবি শ্রমিকদের মহাসড়ক অবরোধ,তীব্র যানজট

 

আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস নামের দুটি কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭ টা থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার(ডিইপিজেড) সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করছেন অনেকে।

বিক্ষোভকারী একাধিক শ্রমিক বলেন, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া পাওনাদি রেখে বন্ধ হয়ে ‍যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখন পরিশোধ করা হয়নি।

তারা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জড়ো হন এদুটি কারখানা শ্রমিকেরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শ্রমিক বলেন, গত ৪ বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতেছে। তাঁরা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখে ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরো পরে। আমাদের নির্দিষ্ট কোন তারিখ কেন দিচ্ছে না। তারিখ না দিলে আমরা সড়ক ছারবো না।

এই দুই কারখানার শ্রমিকদের নেতৃত্ব প্রদানকারী শ্রমিক মো. আজাদ বলেন, আমাদের একটি ফ্যাক্টরি বিক্রি হলেও আমাদের বকেয়া পাওনাদি বেতনের টাকা দেয়া হচ্ছে না। আগের ফ্যাসিবাদ সরকারের কিছু দালাল এখনো রয়েছে তারা আমাদের ঘুরাচ্ছে। প্রধান উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার কাছে আমাদের দাবী এসকল কর্মকর্তাদের অপসারণ করতে হবে। বেপজার কর্মকর্তারা এখানে এসে ৩০ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা সড়কেই অবস্থান করবো।

শ্রমিকরা স্মারক লিপিতে উল্লেখ করে জানান,গত (৯ সেপ্টেম্বর) লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস এর সকল শ্রমিক কর্মচারী- কর্মকর্তা তখনকার এই অঞ্চলে দায়িত্বরত আর্মি ক্যাপ্টেন সিয়াম সাহেবকে সাক্ষী রেখে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ডিই.পি জেড এর নির্বাহী পরিচালক আহসানুল কবির বলেছিলেন ১৫ অক্টোবরের ২০২৪ এর মধ্যে আমাদের পাওনা পরিশোধের নোটিশ প্রদান করা হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে সকল বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরই ধারাবাহিতায় আপনাদের সাথে কয়েকবার সশরীরে মিটিং এ ৩০ নভেম্বর তারিখে পাওনা পরিশোধ করা হবে বলে বেপজা কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

বেপজা কর্তৃপক্ষের প্রতিশ্রুত ৩০-১১-২০২৪ইং তারিখের মধ্যে প্রদেয় টাকা প্রদান করিতে হবে,আমরা ঢাকা ইপিজেড এর কোন কর্মকর্তার সহিত কথা বলব না। আজ বেপজা চেয়ারম্যান এখানে উপস্থিত হয়ে ৩০ তারিখের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত করবো এই দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের খবর জানতে পেরে অনেক পরিবহণ চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন।

এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারী যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।

এবিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।
এর আগেও তারা একই দাবীতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজকেও বুঝিয়ে সরিয়ে দেয়াড় চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar