May 1, 2026, 11:31 pm
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

মাইজভাণ্ডার শরীফে খোশরোজ মাহফিলে ভক্ত জনতার ঢল উগ্র সম্প্রদায়িক গোষ্ঠীর মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

মাইজভাণ্ডার শরীফে খোশরোজ মাহফিলে ভক্ত জনতার ঢল
উগ্র সম্প্রদায়িক গোষ্ঠীর
মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

:

দেশবাসীর ওপর আল্লাহর রহমত, অশান্ত বিশ্বে শান্তি
প্রতিষ্ঠা ও নিপীড়িত মানবতার মুক্তি কামনায় আখেরী মুনাজাত
মাইজভাণ্ডারী সুফিবাদি দর্শনের বিকাশ ও পূর্ণতাদানকারী গাউছুল আ’যম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)’র ২দিন ব্যাপী ১৬২তম খোশরোজ শরীফ আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্ত-জনতার অংশগ্রহণে পালিত হয়েছে। দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও নিপীড়িত মানবতার মুক্তি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।
আজ ১৪ অক্টোবর, সোমবার, খোশরোজ শরীফের প্রধান ও সমাপনী দিবসে মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে বাংলাদেশ সুপ্রিম পার্টির-বিএসপি চেয়ারম্যান হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) সভাপতির বক্তব্যে বলেন, মাইজভাণ্ডার দরবার আল্লাহর করুণা ও রহমতের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। এখানে এসে কেউ খালি হাতে ফিরে না। গাউছুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজসহ মাইজভাণ্ডারী মহাত্মাগণ সর্বশ্রেণীর মানুষের কল্যাণে আজীবন নিবেদিত ছিলেন। বৈষম্য, বিভেদ, অনৈক্য-বিভাজন ও মানুষে মানুষে হানাহানি-সংঘাতের বিপরিতে আউলিয়া কেরামগণ মানুষকে শান্তি সাম্য ও কল্যাণের কথাই বলেছেন।
তিনি বলেন, আউলিয়ায়ে কেরাম ইসলামের দীপ্তিমান নক্ষত্র স্বরূপ। চাঁদ-সূর্য-নক্ষত্র যেমন দুনিয়ায় আলো ছড়ায়, তেমনি আল্লাহর ওলীগণ মানুষের ভেতরগত অন্ধকার দূরীভূত করে ইসলামের জ্যোতির্ময় পথে ধাবিত করেন। ইসলাম আজ বিশ্বজনীন প্রভাবশালী জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত হবার পেছনে আউলিয়ায়ে কেরামের অবদানই মূখ্য। তিনি বলেন, আল্লাহর নৈকট্যধন্য মানবশ্রেষ্ঠ আউলিয়ায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও অকৃত্রিম মহব্বত পোষণের মাধ্যমে সার্থক ও পূণ্যময় ঈমানি জিন্দেগি গড়ে তুলতে হবে।
বিএসপি চেয়ারম্যান বলেন, উপমহাদেশ তথা এই দেশে উদারতার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরামগণ। আউলিয়া কেরামগণ ইসলাম প্রচারে এসে প্রথমে খানকাহ প্রতিষ্ঠা করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপর পর্যায়ক্রমে সেই খানকাহ, দরগাহর পাশেই গড়ে তুলেছেন মসজিদ, মাদ্রাসা, মকতব। অথচ এক শ্রেণির উগ্রবাদী আজ আউলিয়ায়ে কেরামের খানকাহ, দরগাহ ও মাজার শরীফে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি এই উগ্রবাদীদের হাত থেকে বাইতুল মুকাররম মসজিদসহ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ছাড় পায়নি।
তিনি বলেন, এই গোষ্ঠী যেভাবে ৬১ হিজরিতে কারবালাহ সৃষ্টি করেছে, ১৯২৫ সনে শিরিক বেদাতের দোহাই দিয়ে মক্কা, মদিনায়, জান্নাতুল বাকী, জান্নাতুল মোয়াল্লায় সাহাবায়েকেরাম ও মা-খাদিজাতুল কোবরাহ (রা:) মাজারসহ বিভিন্ন দেশে ইসলামের সু-মহান নিদর্শন মাজারসমূহ ভাঙচুর করেছে। এইটা তারই ধারাবাহিকতা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পীর মাশায়েখগণ খানকায় বসে মানুষের মাঝে ইসলামের সাম্যের বাণী প্রচার ও দ্বীনি কার্যক্রম পরিচালনা করছিলেন। তাঁরা উগ্র, হটকারী, ভাঙচুর ও হানাহানিতে বিশ্বাসি নয়। আজ উগ্রবাদীরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে; যার কারণে আমাদের আর খানকাহয় বসে থাকার সুযোগ নেই। আমি এইসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি আহবান জানাচ্ছি মহামান্য হাই কোটের নির্দেশনা অনুযায়ী সকল মাজার, খানকাহ, দরগাহ ও ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেক যায়গায় পুলিশ মামলা নিচ্ছে না তাই আইনের শাসন ফিরিয়ে আনতে বিচার প্রার্থীর নিরাপত্তা ও মামলা নেওয়ার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি যে সমস্ত মাজার শরীফ ভাঙ্গা হয়েছে তা পূন:নির্মাণ ও ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি এর পাশাপাশি বাংলাদেশে যত দরবার, খানকাহ, মাজার রয়েছে সকল দরবার শরীফের পীর-মাশায়েখদের আহবান জানিয়ে বলেন, আসুন! একে অপরের দোষ-ক্রটি খোঁজা বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলি।
তিনি আরো বলেন, ইসলামের স্বর্ণযুগে ‘সুফিবাদ’ ছিল মুসলমানদের রাজনৈতিক শক্তির অবিচ্ছেদ্য অংশ।
আজ মুসলমানদের মাঝে অনৈক্য, বিদ্বেষ, দ্বন্ধ-সংঘাত, ক্ষমতার লোভ জেঁকে বসেছে। রাষ্ট্রে দুর্নীতি, অন্যায়-অবিচার, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নৈতিক অবক্ষয়ের আঘাতে জাতির মূল চালিকাশক্তি যুব সমাজ বিপর্যস্ত, পথহারা। তাদের উচ্চশিক্ষা অর্জনও বিফলে পর্যবসিত হচ্ছে। তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে তাসাউফ চর্চার বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় তাসাউফকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুফিবাদি চেতনাকে উজ্জীবিত করতে হবে। কারণ তাসাউফের অনুসরণ মানুষের বিবেকবোধ তথা মূল্যবোধকে জাগ্রত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাড. কাজী মহসিন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো: আলমগীর খান মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে হাফেজ মুফতী মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবীর চৌধুরী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মো: খান সিরাজী, বিএসপি ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মাওলানা মুফতী খাজা বাকী বিল্লাহ আল্-আযহারী, বিএসপি জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ আসলাম হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, রহমানিয়া মইনীয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজের হোসাইন, আমতল সিদ্দিকীয়া মইনীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাকের আনসারী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar