May 1, 2026, 6:28 am
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বিশ্ব শিক্ষক দিবস
ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !

৫ অক্টোবর শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর এ মহান শিক্ষকেরা অবসর ভাতা পেতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। ৬ মাসের মধ্যে ভাতা পাওয়ার কথা থাকলেও সময় লাগে বছরের পর বছর। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কল্যাণ বোর্ডে অবসরের পর ধন্না দিলেও মিলেনা অবসরকালীন ভাতা। সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরাই অবসরের পর হারাতে বসেছেন তাদের সম্মান। অসুস্থতাজনিত কারণে চাকরিরত অবস্থায় মারা যান ঠাকুরগাঁও সদর উপজেলার দ্বীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। মৃত্যুর পরে জানা যায়, ১০ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। একদিকে স্বামীর শূন্যতা অন্যদিকে ঋণের চাপে ২ সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রী। স্বামীর ঋণ পরিশোধ ও সংসারের ভরণপোষণের জন্য অবসর ভাতার জন্য ছুটোছুটি করেন তিনি। কয়েকবার ঢাকায় সংশ্লিষ্ট বোর্ডে গিয়েও মেলেনি সুফল। এখনো সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। কোন কোন শিক্ষক চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন। আবার কেউ স্বাভাবিক নিয়মে অবসরে গিয়েও পাচ্ছেন না অবসরজনিত ভাতা। দিনের পর দিন ঘুরেও মিলছেনা কোন সুরাহা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকের শুরু হয়নি ভাতার প্রয়োজনীয় কাগজপত্রের কাজ। এতে করে সংসার চালাতে দায় হয়ে পড়েছে অনেক পরিবারের। চলতি বছরের ফেব্রুয়ারিতে এমপিওভুক্ত বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীকে অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। তবে বাস্তব চিত্র একেবারে ভিন্ন। বছরের পর বছর সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে মেলেনা এ অবসর ভাতা। এতে করে অবসরে ভালো মতন চিকিৎসা ও ভরণপোষণ করতে পারেননা তারা। নজরুল ইসলামের স্ত্রী রওশন আরা বলেন, স্বামী মারা যাওয়ার পর ২ সন্তানের মা-বাবা আমিই। আমাদের অল্প একটু আবাদি জমি রয়েছে। ভেবেছিলাম অবসর ভাতা পেলে কিছুটা স্বস্তি পাব৷ কয়েকদিন পর জানতে পারি সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। তারপর থেকে আমি আর স্বাভাবিক অবস্থায় নেই। আবাদি জমির ফসল বিক্রি করে অবসর ভাতার জন্য দৌড়াদৌড়ি করেছি। সব কাগজ পত্র জমা দিয়েছি। কোন খবর পাওয়া যায় না। ব্যাংকের চাপও অনেক বেশি। আমার ২ সন্তানের কথা ভেবে এই সুবিধাটি দ্রুত সময়ে দেওয়ার অনুরোধ করছি। আখানগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল্লাহ মানিক বলেন, আমি ২ বছর আগে অবসর গ্রহণ করেছি। এখনো ফাইলের কাজ শুরু হয়নি। এখন আমার জরুরি প্রয়োজন অবসর ভাতার। অথচ কর্তৃপক্ষের কোন খবর পাচ্ছিনা। শিক্ষক প্রতিনিধি ও গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবীব বলেন, আমাদের শিক্ষকেরা অবসর ভাতা পেতে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়ে থাকেন। মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা অবসরে চলে যাওয়ার পর নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যখন তার অবসর ভাতা সুবিধা প্রয়োজন সেটা তারা পেয়ে থাকেননা। আমরা এ বিষয়ে এর আগেও জানিয়েছে। বর্তমান সরকার কাছেও আকুল আবেদন যাতে সহজতর ও স্বল্প সময়ে সুবিধাটি দেয়া হয়। ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার বলেন, প্রতিদিনই কেউ না কেউ অবসরে যাচ্ছেন। অনেকে এসে আমাদের কাছে অবসর ভাতা যথাসময়ে না পাওয়ার কথা বলেন৷ এতে করে তাদের খরচ ও বাড়তি ভোগান্তি হয়। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলেছি আরো বলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar