May 1, 2026, 1:28 pm
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

ফেসবুক/পোস্ট।প্রতিশোধ না নেওয়ার অনুরোধ আওয়ামী লীগের নেতার।

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি

ফেসবুক/পোস্ট।প্রতিশোধ না নেওয়ার অনুরোধ আওয়ামী লীগের নেতার।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘৃণা, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করা হয়নি বলে মন্তব্য করেছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর। সে সময় দু-চারটি মামলা হলেও তা কিছু দুর্নীতিবাজ ও অসৎ নেতাদের কারণে ব্যক্তিগত ক্ষোভে বা আক্রোশে হয়েছে। সেজন্য কিছু অন্যায়কারী ও অসৎ নেতাদের কারণে অসংখ্য নেতাকর্মীদের ওপর প্রতিশোধ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই অনুরোধ জানান। সেখানে তারা নিজ ঘরের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন।
ওই পোস্টে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের এই নেতা লেখেন, ২০০৯ থেকে ২০২৪, প্রায় ষোল বছর আমাদের প্রাণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কখনোই আমরা ঘৃণার রাজনীতি করিনি, কখনোই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করিনি। আমাদের সরকারের আমলে জয়পুরহাটে হাতেগোনা দু-চারটি মামলা হয়েছিল কিন্তু তা ছিল ব্যক্তিগত ক্ষোভে-আক্রোশে। হাতেগোনা কিছু দুর্নীতিবাজ ও অসৎ নেতাদের কারণে। সেই হাতেগোনা কিছু অন্যায়কারী ও অসৎ নেতাদের কারণে জয়পুরহাট জেলার হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর প্রতিশোধের নেশায় মেতে না ওঠার অনুরোধ তার।

তিনি তার পোস্টে লেখেন, নিজ ঘরের আগুনে আমরা তো পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি। ব্যক্তিগতভাবে আমার দিকে তাকালেই বুঝতে পারবেন।
তিনি আরও লেখেন, শুরুতে প্রিয় নেতাকর্মীদের নামে দু-একটা মামলা হলেও বিচলিত ও বিব্রতবোধ করিনি। কিন্তু এ কয়দিনে জয়পুরহাট জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ঢালাওভাবে ডজনকে-ডজন মামলা দিয়ে প্রমাণ করছেন, আপনারা ঘৃণার মহারণ তৈরি করছেন। প্রতিহিংসা ও প্রতিশোধের মঞ্চস্থ তৈরি করছেন। (মহান আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখবেন জানি না) খুব দ্রুত, বিপ্লবী, ফাইটার ও সংগ্রামের জনক খ্যাত সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজার বেশে কামব্যাক করবে (ইনশাআল্লাহ)। দৃঢ়চিত্তে বলতে পারি, আমরা কখনোই ঘৃণা ও প্রতিশোধের রাজনীতি করিনি আর করবোও না।
সবশেষে আওয়ামী লীগের এই নেতা তাদের ওপরে নির্বিচারে হামলা, পাইকারিহারে মামলা করা হয়েছে দাবি করে এসবের বিচারের ভার জয়পুরহাট জেলার ১০ লাখ আমজনতার ওপরে ছেড়ে দিয়েছেন।
জানতে চাইলে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত আটটি মামলায় আমার নাম এসেছে। এসব মামলা মাথায় নিয়ে এখানে-ওখানে আত্মগোপন থাকতে হচ্ছে। ফেসবুকের এই পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, আমি দলের পক্ষেই পোস্টটি করেছি। আমি ভালো বা মন্দ বললে তা তো দলের ওপরই বর্তাবে। এই সময়ে দলীয় নেতারা আত্মগোপন রয়েছে। আমি তবুও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ আছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যে-সব মামলা হয়েছে সেগুলো দলীয়ভাবে নয়। সেগুলো ব্যক্তিগত ছিল। আর পুলিশ বাদী হয়ে যে-সব মামলা করেছে, সেগুলোর দায়িত্ব তো আমাদের না। তবে সে সময়ে দলীয়ভাবে কোনো মামলা হয়নি, কেউ আক্রোশে ব্যক্তিগতভাবে করেছে। আর দু-একটি মামলা দলীয়ভাবে হয়ে থাকলে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীতে কয়েক লাখ মানুষের ঢল নামলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আত্মগোপন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar