April 16, 2026, 3:21 am
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়!

ঠাকুরগাঁওয়ের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবার ও আত্মীয়দের নিজ বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির মাধ্যমে চাকুরি দিয়ে বিদ্যালয়টিতে ‘পরিবারতন্ত্র’ তৈরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম লুৎফর রহমান। তিনি হরিপুর উপজেলায় তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থেকে আয়া পর্যন্ত ২১ জন কর্মরত। তাদের মধ্যে ১৭ জনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের পরিবার সদস্য ও নিকটাত্মীয়। সম্প্রতি নতুন করে চতুর্থ শ্রেণির ২ জন কর্মচারী নিয়োগ দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এসব নিয়োগের ক্ষেত্রে তিনি কোনো নিয়মনীতির তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ ৩০ বছর ধরে এই স্কুলে থাকা প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে এমন নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ আছে। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিপুর সদর ইউনিয়নের তোররা বাজারে অবস্থিত তোররা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটি এমপিওভুক্ত হয়। নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক নিজের ভাই, স্ত্রী, মামাশ্বশুর, ভাইয়ের ফুফু শাশুড়ি ও ভাগ্নে সহ আত্মীয়দের বিভিন্ন পদে নিয়োগ দেন। এর মধ্যে রয়েছেন স্ত্রী পারভীন আকতার বিদ্যালয়ে সহকারী শিক্ষক, ছোট ভাই কাঞ্চন রহমান অফিস সহায়ক, সহকারী মৌলভি শিক্ষক আবেদ আলী চাচাতো ভাই, শিক্ষক মহসিন চাচাতো ভাই, সহকারী শিক্ষক মসলিম উদ্দিনও চাচাতো ভাই, কম্পিউটার অপারেটর জসিমউদদীন চাচাতো ভাই, অফিস সহকারী ইউসুফ আলী চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা. সাবিনা খাতুন চাচাতো বোন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন আপন চাচাতো ভগ্নিপতি, সহকারী শিক্ষক হোসনেয়ারা চাচাতো ভাইয়ের ফুফু শাশুড়ি, সহকারী শিক্ষক জসিমউদদীন চাচাতো বোনের চাচা শ্বশুর, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আমিনুল ইসলাম মামাশ্বশুর, কৃষি শিক্ষক আব্দুর রউফ আত্মীয়, সহকারী শিক্ষক (গণিত) একরামুল আত্মীয়, ভাগনে আলাউদ্দিন সহকারী শিক্ষক, ভাগনে আবদুস সালাম এমএলএস, ভাগনে মসিউর রহমান পিয়ন, আয়া কহিনুর বেগমও আত্মীয়, এবং পরিচ্ছন্নতাকর্মী আকতারুল ইসলামও নিকটাত্মীয়।
কয়েকদিন আগে নিয়োগবিধির ব্যত্যয় ঘটিয়ে ২ আত্মীয়কে চতুর্থ শ্রেণির পদে চাকরি দেন লুৎফর রহমান, যা বাতিলের দাবি জানিয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছিলেন বিদ্যালয়টির সাবেক সভাপতি বেলাল উদ্দীন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, রাজনীতি ও বিদ্যালয়ে পারিবারিক বলয় সৃষ্টির কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশই নিম্নগামী। বিদ্যালয় পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রধান লুতফর রহমান বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থী ও স্থানীয়রা। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, নীতিমালা অনুযায়ীই প্রত্যেকের নিয়োগ হয়েছে। নিজের পরিবারের সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কথা বললে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লুৎফর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুজ্জামান গণমাধ্যমকে জানান, সঠিক নিয়মে নিয়োগ হয়েছে কিনা খতিয়ে দেখা হবে যদি কোন অনিয়ম পরিলক্ষিত হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar