May 1, 2026, 4:11 am
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

এমপি আনার খুন : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

এমপি আনার খুন : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক স্থানীয় আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ। গ্যাস বাবুর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর নাম এসেছে। মঙ্গলবার তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে গ্রেফতারকৃতদের জবানবন্দি ও প্রযুক্তির সহায়তায় নামগুলো সামনে আসছে। এদের বক্তব্য থেকে আনারকে পরিকল্পিতভাবে কলকাতায় নিয়ে হত্যার বিষয়টি স্পষ্ট হচ্ছে। এছাড়া এই হত্যা মিশনের নেপথ্যে যে স্থানীয় আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা জড়িত তাও ধীরে ধীরে বেরিয়ে আসছে।

সূত্র বলছে, আনার হত্যায় গ্রেফতার চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়ার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে স্থানীয় আওয়ামী লীগের বেশকিছু নেতার নাম। আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর মাধ্যমে ওইসব নেতা শিমুলের সঙ্গে যোগাযোগ রাখত। আনার হত্যা মিশন শেষ করে কলকাতা থেকে বাংলাদেশে এসে গ্যাস বাবুর কাছ থেকে শিমুলের দুই কোটি টাকা বুঝে নেওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্রে পলাতক আক্তারুজ্জামান শাহীন। এখন পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ বলছে, শাহীনকে দিয়ে হত্যা মিশন বাস্তবায়ন করেছে স্থানীয় প্রভাবশালী কয়েক নেতা। এসব কিছুর প্রযুক্তিগত প্রমাণ রয়েছে গ্যাস বাবুর ব্যবহৃত মোবাইল ফোনে। বিশেষ করে ভিভো ব্র্যান্ডের একটি ফোনের হোয়াটসঅ্যাপে খুনিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন গ্যাস বাবু। ওই ফোনেই এমপি আনারকে হত্যার পর ছবি পাঠায় শিমুল। আর গ্যাস বাবু ছিলেন মিন্টুর ডান হাত। এছাড়া হত্যার মাস্টারমাইন্ড শাহীনের সঙ্গেও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিন্টুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
উল্লেখ্য, কলকাতায় নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে এমপি আনার হত্যার পর থেকেই আলোচনায় আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের নাম। তবে আনার হত্যাকাণ্ডের পর ডিবির চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়াসহ তিনজনকে গ্রেফতারের পর হত্যার কারণ হিসাবে ব্যবসায়িক (স্বর্ণ চোরাচালান) দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে তদন্ত করতে থাকে। এতে ক্ষোভ প্রকাশ করেন এমপির স্বজনেরা। তাদের দাবি ছিল, সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করলে আনার হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে। আনারের মেয়ে ডরিন একাধিকবার গণমাধ্যমের কাছে অভিযোগ তোলেন, তার বাবার হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটন না করে স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন কথা বলা হচ্ছে। সর্বশেষ সোমবার ডরিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিবির এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগও তোলেন। এছাড়া তার বাবার সন্দেহভাজন হত্যাকারীর নামও বলেন তিনি। এর পরদিনই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী এ নেতাকে আটক করল ডিবি। তার বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডের ভায়না বিশ্বাসপাড়ায়। বাবার নাম মৃত রুহুল কুদ্দুস।
এমপি আনারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালেও বিরোধী পক্ষ এমপি আনারকে হত্যা চেষ্টা করে। সে ঘটনায় থানায় মামলা হয়, আসামিরাও সব স্বীকার করে। সেই ঘটনার পেছনেও ছিলেন মিন্টু। তবে মামলাটি পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে মীমাংসা হয়।
গত সংসদ নির্বাচনেও আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দেন মিন্টু। খোকন নামের ওই প্রার্থীর পক্ষে কাজ করেন সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
আনারের সঙ্গে বিরোধের কারণ হিসাবে স্বজনদের দাবি, মিন্টু নির্বাচন ছাড়া টানা ১২ বছর ঝিনাইদহ পৌরসভার মেয়র ছিলেন। আন্দোলনের মুখে মেয়র পদ হারানো ও পরে আওয়ামী লীগের টিকিট না পাওয়ার পেছনে আনারকে দায়ী করেছিল মিন্টু।
মিন্টুকে আটকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে আনারের বড় ভাই এনামুল হক ইমান বলেন, আমাদের সন্দেহ যা ছিল তাই সত্য হচ্ছে। এ হত্যার পেছনে মিন্টু জড়িত আছে তা আমরা প্রথম থেকেই বলেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন কোনো প্রভাব খাটিয়েই যেন মিন্টুসহ তার সহযোগীরা পার না পায়। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।
কালীগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, অনেক আগে থেকেই মিন্টু এমপি আনারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিন্টুর পথের কাঁটা মনে করতেন আনারকে। সর্বশেষ জেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে আনারের সঙ্গে মিন্টুর বিরোধ তুমুল আকার ধারণ করে।
তিনি আরও বলেন, এমপি আনার হত্যার পর থেকে আমাদের ধারণা মিন্টুই এ হত্যার সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar