ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক।
(গত ১৫ মে) দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯ হাজার ৬ শত টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।