যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ
যুক্তরাষ্ট্রের রাজধানী Washington, D.C.-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন SelectUSA Investment Summit 2026-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান টপস্টার গ্রুপ।
সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক Syed Harun MJF । এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন টপস্টার গ্রুপের পরিচালক Major Khandakar Sazzad Hossain।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব গঠন এবং বৈশ্বিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং অর্থনৈতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
গত ৩ মে থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen।
সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পখাতের অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক সম্প্রসারণের নানা দিক তুলে ধরা হয়। বিশেষ করে প্রযুক্তি, অবকাঠামো, উৎপাদনশিল্প এবং উদ্ভাবনী খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশগ্রহণ বাংলাদেশ ও United States-এর মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। পাশাপাশি নতুন বিনিয়োগ, ব্যবসায়িক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।