May 8, 2026, 11:43 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩
Notice :

তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিক সমাজকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী-এর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। বুধবার (৬ মে) রাতে তাহেরীর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন? এছাড়াও তিনি উল্লেখ করেন, প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি এবং সালামের পর কালাম হবে।
এমন বক্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অসম্মানজনক ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা আধিপত্যের কাছে সাংবাদিক সমাজ মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না।আমরা উক্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যৎ সাংবাদিকদের পেশাকে প্রশ্নবৃদ্ধ না করার অনুরোধ করছি।

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকদের নিয়ে এমন প্রশ্ন তোলার আগে বাস্তবতা যাচাই করা উচিত ছিল। স্থানীয় সাংবাদিকরা জনগণের পক্ষে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল।আমরা এমন মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মানহানি হয়—এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাংবাদিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের ত্যাগ ও দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল,আমরা তার এমন মন্তব্য প্রত্তাহার করার দাবী জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বলেন, চুনারুঘাট ও মাধবপুরের সাংবাদিকরা সবসময় জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজকে বিতর্কিতভাবে উপস্থাপন করা দুঃখজনক। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও অসম্মানজনক মন্তব্য কাম্য নয় আমরা প্রতিবাদ জানাচ্ছি।

তাহেরীর ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় সাংবাদিকদের অনেকেই স্ট্যাটাসটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar