স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা
সামাজিক সংগঠন স্মাইল ফাউন্ডেশন বিডি-এর উদ্যোগে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট ভ্রমণের উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩০ তারিখ) রাত ১০টায় শ্রীকাইল থেকে রওনা হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন— কে. এম. শাফকাত জেনিল, ডা. রাসেল আহমেদ, শাখাওয়াত হোসেন বাবু, আবদুর রহমান কাজল, আলী আকবর খান, তোফাজ্জল হোসেন উজ্জ্বল, মো. সোহেল রানা, ডা. মো. মাঈনউদ্দিন, রেজাউল করিম রেজা এবং মো. সুজন মুন্সী।
দলটি যাত্রাপথে আলিবাদ রাধিকা মহাসড়ক চত্বরে সংক্ষিপ্ত বিরতি নিয়ে চা-বিস্কিট গ্রহণ করে। পরবর্তীতে খরমপুর কেল্লাশা মাজার জিয়ারত করা হয়। এরপর মাধবপুর এলাকায় যানবাহনে গ্যাস নেওয়ার জন্য বিরতি নেওয়া হয় এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে রাতের খাবার গ্রহণ করা হয়।
ফজরের নামাজ শেরফরাজপুর জামে মসজিদ-এ আদায়ের পর দলটি জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল হযরত শাহপরান (র.) মাজার এবং হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এছাড়া জুমার নামাজ আদায়, সিলেটের মনোরম চা-বাগান পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, শাহজালাল মাজার এলাকায় আগত অসহায় ভিক্ষুকদের মাঝে দুপুরের খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।