May 1, 2026, 8:35 am
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

পদ নৈশপ্রহরীর,কাজ করেন কম্পিউটার অপারেটরের : খুলেছেন নিজস্ব কার্যালয়

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)- এর শিবনগর এলাকায় অবস্থিত কার্যালয়ের নৈশপ্রহরী মনির হোসেন সুমন রাতে ডিউটি পালন না করে দিনে কম্পিউটার অপারেটর হিসেবে অফিস করেন। সহকারী কমিশনার শাহিন আলম নৈশপ্রহরীকে দিয়ে কম্পিউটারের নানা গুরুত্বপূর্ণ কাজ করাচ্ছেন বলে ভূমি অফিস সূত্রে জানা যায় । অফিস প্রধানের আস্থাভাজন হওয়ায় নৈশপ্রহরী মনির হোসেন সুমন দাপটের সাথে ভূমি অফিসের যাবতীয় কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়; ভূমি অফিসের নৈশপ্রহরী পদে চাকরি করে তিনি পৌর এলাকার নলডাঙ্গা রোডে খুলেছেন নিজস্ব কার্যালয়। সেখানে বসেই কালিগঞ্জ ভূমি অফিসের নানা কাজ তিনি করছেন। পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ভূমি সেবা প্রত্যাশীরা এ সংক্রান্ত যাবতীয় কাজে তার নিজস্ব অফিসে এসে দেনদরবারের মাধ্যমে নিজ নিজ কাজ সারছেন । এভাবেই দীর্ঘদিন ধরে নৈশপ্রহরী মনির হোসেন সুমন মানুষের সেবা দেওয়ার নামে উৎকোচ গ্রহণের মধ্য দিয়ে ইতিমধ্যে লাখ লাখ টাকার মালিকও বনে গেছেন। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে হলেও বর্তমানে কালিগঞ্জ গোরস্থান পাড়ায় জমিসহ বাড়ি ক্রয় করে সেখানেই বসবাস করছেন। নিজ কার্যালয়ে বসে নামজারি, মিস কেস,দাখিলা কাটা, শ্রেণি পরিবর্তনসহ সব ধরনের জমিজমা সংক্রান্ত কাজ মোটা অংকের টাকার বিনিময়ে সেবা প্রত্যাশীদের করে দিচ্ছেন এই নৈশপ্রহরী। তার এসব অনিয়ম ও দুর্নীতির কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। কালিগঞ্জ ভূমি অফিসের নৈশপ্রহরী শহিদুল ইসলাম জানান, সুমন রাতে ডিউটি করে না। দিনের বেলায় এসিল্যান্ড স্যারের সাথে থেকেই ডিউটি করে। আবার অফিসে কম্পিউটারের কাজও করে। সরেজমিনে মনির হোসেন সুমনের নলডাঙ্গা রোডস্থ কার্যালয়ে যেয়ে দেখা যায়,তিনি কম্পিউটারে বসে একজন ভূমি সেবা প্রত্যাশীর কাজ করে দিচ্ছেন। সামনে অপেক্ষারত রয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আরো কয়েকজন সেবা প্রত্যাশী । এ সময় জমিজমা সংক্রান্ত অনেক কাগজপত্র ও নথির স্তুপ তার কার্যালয়ের টেবিলে ও আশেপাশে পড়ে থাকতে দেখা যায়। তার কার্যালয় আসা একজন সেবা প্রত্যাশীর সাথে কথা হলে তিনি জানান, উপজেলা ভূমি অফিসে যেয়ে কাজ করতে অনেক ঝামেলা, যে কারণে সুমন ভাইয়ের অফিসে এসেছি। টাকা বেশি লাগলেও এখানে সব কাজ নির্ঝঞ্ঝাট এবং ঝামেলা মুক্তভাবে করা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কালিগঞ্জ ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, মনির হোসেন সুমন নৈশপ্রহরী হলেও তার কম্পিউটার দক্ষতাকে কাজে লাগিয়ে সে এসিল্যান্ড স্যারের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে সেটাকে কাজে লাগায় ।এমনকি আগের এসিল্যান্ড স্যারের ব্যবহৃত আইডিও সে ব্যবহার করে কাজ করত বলে আমরা শুনেছি।যে কারণে সেবা প্রত্যাশী এমনকি ভূমি অফিসে চাকরি করে অনেকেই সুমনের সাথে চুক্তি করে নিজ নিজ কাজ উদ্ধার করে থাকে। এভাবেই সে ভূমি অফিসে প্রভাব বিস্তার করে চলছে দীর্ঘদিন ধরে । নৈশপ্রহরী মনির হোসেন সুমনের নিকট রাতের বদলে দিনে ডিউটি করা এবং কম্পিউটারের কাজ করার লিখিত অফিস আদেশ আছে কিনা এবং নিজেস্ব কার্যালয় খুলে ভূমি সেবা প্রত্যাশীদের সাথে দেন-দরবারপূর্বক অর্থ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন কাজ করে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি এই প্রতিবেদককে জানান, কম্পিউটার জানি বিধায় এসিল্যান্ড স্যার আমাকে দিয়ে কিছু কাজ করায়। যা আমি আমার অফিসে এনেও করি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের সাথে কথা হলে তিনি বলেন, ভূমি অফিসের জনবল সংকট এবং নৈশপ্রহরী মনির হোসেন সুমনের কম্পিউটার জ্ঞান থাকাই অফিশিয়াল কিছু কাজ তাকে দিয়ে করানো হয়। আমি যোগদানের পূর্ব থেকেই তিনি এই জাতীয় কাজ করে আসছিলেন। আমার নাম ব্যবহার করে অনিয়ম দুর্নীতি বা ঘুষ বাণিজ্যের কোন অভিযোগ তার বিরুদ্ধে থাকলে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar