মুকসুদপুর রেলস্টেশনে আন্ত:নগর ট্রেন যাত্রাবিরতির সংবাদে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে আগামী ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার থেকে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮) মুকসুদপুর রেলওয়ে স্টেশনে ২ মিনিটে জন্য যাত্রাবিরতির সংবাদ শোনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহী বাংলাদেশ রেলওয়ে জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনভেন্ট (পি) (পশ্চিম) মো: আব্দুল আওয়াল স্বাক্ষরিত ৯এপ্রিল
-২০২৬ইং তারিখে দপ্তরাদেশ নং-৫৪.০১.
৮১০০.১৫৪.০১.০২৬.১৯-
২১২ আলোকে মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষের প্রথম দিনে মুকসুদপুর রেল স্টেশনে নং: ৮২৭/৮২৮,রুট:ঢাকা
-বেনাপোল ট্রেনটি স্টুপেজ করবে বলে জানা গেছে। ঢাকা-খুলনা রুটে আন্ত: নগর জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা- বেনাপোল রুটে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস চালু হওয়ার পর হতে মুকসুদপুর এবং আশ পাশের এলাকার সর্বস্তরের মানুষ মুকসুদপুর রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মহোদয় ১২ ফেব্রুয়ারী- ২০২৬ইং তারিখে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন মুকসুদপুর রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে দাবিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট তিনি জোরালোভাবে দাবি জানিয়ে আসছেন। গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মহোদয়ের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৪ এপ্রিল-২০২৬ইং তারিখ হতে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮) মুকসুদপুর রেলওয়ে স্টেশনে ২ মিনিটের জন্য যাত্রাবিরতি করবে বলে মুকসুদপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এটি মুকসুদপুর ও আশেপাশের এলাকার মানুষের ঢাকা ও বেনাপোলে যাতায়াতের ক্ষেত্রে একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হবে। এই অঞ্চলের অধিকাংশ মানুষের ঢাকা কেন্দ্রীয় চাকুরি,ব্যবসা বানিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছে। খুলনা হতে ঢাকাগামী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার সময় মুকসুদপুর রেল স্টেশনের উপর দিয়ে অতিত্রুম করে যায়। আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকালে মুকসুদপুর রেল স্টেশনের কয়েক মিনিটের জন্য যাত্রাবিরতি করলে এই অঞ্চলের কর্মজীবী মানুষের কর্মক্ষেত্রে যোগদান করতে ব্যাপক সুবিধা হতো। সকালে খুলনা হতে ঢাকা গামী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির জন্য রেলওয়ে কর্তৃপক্ষ নিকট এলাকাবাসী অনুরুপ ভাবে জোর দাবি
জানিয়েছেন।