April 17, 2026, 7:32 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন পারভেজ হাসান

বিশেষ প্রতিনিধি দেওয়ান মাসুকুর রহমান

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন পারভেজ হাসান

 

শ্রীমঙ্গলের জানাউড়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জাঁকজমকপূর্ণ এক বিশাল মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ২৬ খ্রি. বিকাল ৪ ঘটিকায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খেলাধুলা আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো এবছর গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার মধ্যে অন্যতম হলেন বহুগুণে গুণান্বিত একজন সফল মানুষ সকলের পরিচিত মুখ কবি, গীতিকার ও সাংবাদিক পারভেজ হাসান।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরষ্কার দেওয়া হয়। পুরুষ্কারটি হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজ উদ্দিন তাজু।

উল্লেখ যে, পারভেজ হাসানের জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে (মটলীপাড়) মুন্সি বাড়িতে। পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। ছোট বেলাতে তিনি চঞ্চল ও গম্ভীর প্রকৃতির ছিলেন। খেলাধুলায় পটু এবং লেখাপড়াতে বেশ মেধাবী। ৬ষ্ঠ শ্রেণীতে থাকাকালীন সময়ে কবিতা লেখা শুরু সেই সাথে ছড়া কবিতা এবং নবম শ্রেণি থেকেই গান লেখাতে পারদর্শী হয়ে ওঠেন।

২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন কিন্তু সেখানে বেশিদিন ঠিকে থাকতে পারেন নি। আবার ২০২৩ সালে এক বন্ধুর পরামর্শে এবং সহযোগিতায় সাংবাদিকতা শুরু করেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক বর্তমান বাংলা এর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তার লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ পর্যন্ত তার কয়েকশত কবিতা ও ছড়া আছে, প্রায় ১শত ইসলামিক গজল এবং ৪ শত এর উপরে গান রয়েছে। তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন তালিকাভুক্ত গীতিকার। সেখান থেকে নিয়মিত গান প্রচার হচ্ছে।

তিনি ২০১০ সালে সিন্দুরখান হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১২ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১৬ সালে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং ২০১৭ সালে সিলেট এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষা জীবনে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন কিন্ডারগার্টেনে ১০ বছরের মতো শিক্ষকতা করেছেন। বর্তমানে মানবসেবায় ফার্মেসি ব্যবসার সাথে জড়িত।

উল্লেখযোগ্য দায়িত্ব ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ
—————————————————————-
* স্বত্বাধিকারী: পারভেজ ফার্মেসি।
* সম্পাদক ও প্রকাশক: লিটল ম্যাগাজিন পঙক্তি।
* তালিকাভুক্ত গীতিকার: বাংলাদেশ বেতার সিলেট।
* প্রতিষ্ঠা সভাপতি: দেশপ্রেমিক বেতার শ্রোতা সংঘ।
* সহ – সভাপতি: হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা কমিটি।
* যুগ্ম আহবায়ক: শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম।
* প্রচার সম্পাদক: ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার।
* এসিজি সদস্য: সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গল।
* সাধারণ সম্পাদক: সাইটুলা সমাজ কল্যাণ ফোরাম।
* শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় দৈনিক বর্তমান বাংলা।
* সদস্য: শ্রীমঙ্গল রিপোর্টারস ক্লাব, শ্রীমঙ্গল।

সম্মাননা ও অর্জন
————————-
* ২০১৮ সালে ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “জাতীয় সম্মেলন-২০১৮” উপলক্ষে টিআইবির পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের প্রতিযোগিতায় “সেরা ইয়েস ২০১৭” হিসেবে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট গ্রহণ করেন।

* ২০২৫ সালে “আস্থা যুব উৎসব-২০২৫” উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতায় সারা জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন।

* ২০২৫ সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সারা দেশব্যাপী পরিচালিত সামাজিক সংগঠন “ফ্রেন্ডস পাওয়ার’ এর পক্ষ থেকে আজীবন সম্মাননা স্মারক গ্রহণ করেন।

* ২০২৬ সালে “বেতার শ্রোতা থেকে বেতারের তালিকাভুক্ত গীতিকার” শিরোনামে একুশে টিভির বিশেষ প্রতিবেদন প্রচার।

সামাজিক কাজ সমূহ
—————————–
* ২০২৩ – বর্তমান পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি মেলবন্ধন তৈরি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। প্রত্যন্ত অঞ্চলে সাকো নির্মাণ। বিভিন্ন এলাকায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ ইত্যাদি।

* ২০২৪ সালে সাইটুলা সমাজ কল্যাণ সদস্যদের নিয়ে নিজ এলাকার রাস্তার দু’পাশে শতাধিক বৃক্ষ রোপণ।

* ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত নিজ উদ্যোগে সাইটুলা, জানাউড়া ও ষাড়েরগজ গ্রামে অসহায় দুস্থ মানুষের সুপেয় পানির কষ্ট লাগবে দাতা সংস্থা’র সহযোগিতায় ১৪ টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন।

* শীতকালীন সময়ে বিভিন্ন সংগঠন ও দাতা সংস্থার মাধ্যমে নিজ গ্রামে শীতবস্ত্র বিতরণ।

এভাবেই তিনি তার কাজের মধ্য দিয়ে নিজ এলাকাসহ এবং সর্ব মহলে পরিচিতি লাভ করেছেন। তিনি একজন সহজ সরল কাজ পাগল পরোপকারী মানুষ। তিনি স্বপ্ন দেখেন তার কাজ দিয়ে পুরো দেশকে জানান দিতে এবং আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের সত্বাধিকারী জামাল আহমেদ, যুববেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, যুবনেতা কালাম আহমেদ, যুবনেতা হেলাল উদ্দিন কালা ও এলাকার প্রবীণ মুরুব্বিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar