কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম দুপুর ০১:৩০ ঘটিকায় কৈয়া বাজারস্থ খুলনা সাতক্ষীরা মহাসড়কে বিল্লাল ভল্কানাইজিং এর সামনে থেকে মাদক কারবারি নাহিদ সরদার (২৫), পিতা-মোঃ মিরাজ সরদার, সাং-কনকসার, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।