April 17, 2026, 11:40 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ এপ্রিল ২০২৬ : শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়-বিভাগ ভিত্তিক ১৮০ দিন আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশীজনরা শহরের যানজট, পর্যটক বান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও স্কুল -কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরী ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয়।

এসময় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের এসব মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তিনি ভোট দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে। একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা,সুযোগ ও সম্ভবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগণকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar