মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার, ০৪ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
একই অনুষ্ঠানে মার্চ/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাইফুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিকের বিশ্বজিৎ সামন্ত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।
এছাড়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।