ফুলবাড়ীতে ৬৫ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল আটক।
গত ৩ এপ্রিল দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং তাজপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩ শত ৭৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়।
মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৫ হাজার ৬৫০টাকা।
লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।