April 17, 2026, 6:40 am
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারাগারে

মো: মামুন খান বরিশাল প্রতিনিধি

বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক
দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারাগারে

 

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক মো. শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর দায়রা জজ আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, দায়িত্বে থাকাকালে শাহ আলম বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় থ্রি-হুইলার, মিনি ট্রাকসহ শত শত যানবাহনের ভুয়া ও অবৈধ রেজিস্ট্রেশন অনুমোদন দেন। এসব কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দুদক সূত্র জানায়, শাহ আলমের বিরুদ্ধে প্রায় ১২০০টির বেশি অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন অনুমোদনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে আসে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল বিআরটিএতে দায়িত্ব পালনকালে তিনি অবৈধ রেজিস্ট্রেশনের একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। এর আগে পিরোজপুর ও ঝালকাঠিতে দায়িত্ব পালনকালেও বিপুল সংখ্যক অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন অনুমোদন দেন তিনি।

২০২২ সালে পুনরায় বরিশাল বিআরটিএতে যোগদানের পর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ২৫৫টি গাড়ির অসঙ্গতিপূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করেন। বিষয়টি প্রকাশ্যে এলে বিআরটিএর উপপরিচালক (প্রশাসন), ঢাকা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত চলাকালেও তিনি অনিয়ম অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আরও প্রায় ৮৯টি গাড়ির ভুয়া রেজিস্ট্রেশন দেওয়ার তথ্য পায় তদন্তকারী সংস্থাগুলো। এসব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মালিকদের ঠিকানা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হলেও বরিশাল বিআরটিএ অফিস থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়, যা প্রচলিত আইন ও অফিস আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

মামলায় শাহ আলম দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে সোমবার স্থায়ী জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar