April 18, 2026, 10:07 am
শিরোনামঃ
ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার
Notice :

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবীতে জামাতের মিছিল

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবীতে জামাতের মিছিল

 

মৌলভীবাজার, ১২ অক্টোবর ২০২৫ : গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন’—সহ পাঁচ দফা দাবীতে মৌলভীবাজারে মিছিল করেছে জামায়াত।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) বাদ জোহর মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দলের বিভিন্ন স্তরের শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মৌলভীবাজার জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবরে তাদের পাঁচ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করে।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন নেতৃবৃন্দকে স্বাগত জানান ও স্মারকলিপি গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে পাঠিয়ে দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল, ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে যে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় তা হলো—১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাইয়ে গৃহীত জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং দুঃশাসনের অবসান ঘটানো। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

জেলা জামায়াত নেতারা বলেন, জনগণের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশ আবারও রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar