April 17, 2026, 5:09 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

অভয়নগরে অপরিকল্পিত ঘেরের কারণে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শতাধিক গাছ।

যশোর জেলা প্রতিনিধি,

অভয়নগরে অপরিকল্পিত ঘেরের কারণে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শতাধিক গাছ।

 

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে অপরিকল্পিত ঘেরের কারণে নওয়াপাড়া-মণিরামপুর সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শতাধিক গাছ-রাস্তা। এলাকাবাসী ও পথচারীদের আশঙ্কা বিলীন হতে পারে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর আগে সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের রাস্তায় দক্ষিণ পাশ থেকে শুরু করে খালের ভেড়ি বাঁধ পর্যন্ত প্রায় ৮০ একর জমিতে ঘেরে দিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় ফুলের গতি গ্রামের প্রবীর রায়

জানাযায়, নওয়াপাড়া ও মনিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে যত্রতত্র গড়ে উঠেছে মৎস্য ঘের। বেশিরভাগ ঘেরের পাড় তৈরি হয়েছে সরকারি রাস্তা ব্যবহার করে। স্বার্থান্বেষী এ সব ঘের মালিকদের কারণে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা গুলো ভাঙ্গতে ভাঙ্গতে ঘেরের মধ্যে বিলিন হতে চলেছে। এ সকল রাস্তার পাশের গাছ গুলো মাটি ধসে ঘেরের মধ্যে পড়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশাল ঘেরের জন্য একপাশের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে সরু হয়ে গেছে। ভাঙনকবলিত অংশে থাকা শতাধিক গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় গাছগুলো ভেঙে ভেঙে ঘেরের মধ্যে পড়ছে।

স্থানীয়,সুন্দলী ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে ‘গণ সাহায্য সংস্থা’ নামের একটি সংগঠন বনায়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মেহগনি, আকাশি, রেইনট্রি,সহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ রোপন করে। এসব গাছ রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় একজনকে নিয়োগও করেছিল সংস্থাটি। কিন্তু বর্তমানে এলাকায় সংস্থাটির কোনো কর্মকাণ্ড চলমান নেই। তাই গাছগুলোর পরিচর্যার জন্য নিয়োগকৃত ওই ব্যক্তিও গত ৬-৭ বছর থেকে এসব গাছের আর কোনো খোঁজখবর নিচ্ছেন না।

 

স্থানীয়, ফুলের গতি গ্রামের বাসিন্দা নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলেন,ভাঙা রাস্তা এবং রাস্তার পাশে থাকা ঝুঁকিপূর্ণ শত শত গাছ আমাদের জন্য আতঙ্কের। এ রাস্তা দিয়ে প্রতিদিনই ছোট-বড় যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু ভাঙা রাস্তা ও গাছের কারণে কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না। তাই গাছগুলো কাটা ও ভাঙা সড়কটি মেরামতের জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে ঘের মালিক ফুলেরগাতি গ্রামের প্রবীর রায়ের সঙ্গে কথা বলার জন্য মুঠ ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক মিলন মল্লিক বলেন, এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি চালাই। দীর্ঘদিন থেকে সড়কটি ভেঙে ছোট হয়ে গেছে। একটা গাড়ি এলে আরেকটি গাড়িকে সাইড দেওয়া যায় না। এছাড়া রাস্তার পাশের গাছগুলো ভেঙে পড়ছে। কখন যে আমাদের ওপর পড়ে সেই ভয়ে অস্থির থাকি।

পথচারী ও এলাকাবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ঘের মালিকরা অপরিকল্পিত ভাবে ঘের করে ব্যবসা করে যাচ্ছে বছরের পর বছর। যে কারণে এ সব রাস্তায় প্রায় দূর্ঘটনা ঘটছে।

অভয়নগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, উপজেলার ভবদহ পানিবদ্ধ অঞ্চল গুলোতে এর প্রভাব বেশি যেমন, চলিশিয়া, পায়রা ও সুন্দলীতে ডুমুরতলা হাটগাছা রামসারা রাস্তা ক্ষতি করছে এমন প্রায় ১ হাজার মৎস্য ঘের রয়েছে।

১৯৯৬ এর বিধি ২৮ অনুযায়ী নিজ ভূমির কমপক্ষে ১০ ফুট অভ্যন্তরে পুকুর বা জলাশয় সীমাবদ্ধ রাখতে হবে। অর্থাৎ সরকারি রাস্তার সীমানারকিনারা হতে কমপক্ষে ১০ ফুট দূরত্বে এবং ৪৫ ডিগ্রি ঢালে পাড় রেখে পুকুর/জলাশয় খনন করতে হবে। দন্ড বিধি, ১৮৬০ এর ধারা ৪৩১ অনুযায়ী সরকারি রাস্তার ক্ষতি সাধন ফৌজদারি দন্ডনীয় অপরাধ। এই আইনে ৫ বছরের কারাদন্ড বা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পার্থ প্রতিম শীল দৈনিক নতুন কাগজ কে বলেন, এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দেন। তদন্ত করে এ বিষয়ে দ্রুতই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “অভয়নগরে অপরিকল্পিত ঘেরের কারণে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শতাধিক গাছ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar