April 17, 2026, 5:09 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

“আপনারা কি আমার চেয়ে বড় ডাক্তার?”গৌরীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“আপনারা কি আমার চেয়ে বড় ডাক্তার?”গৌরীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারণে ওয়ালিদ হাসান (৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

মৃত ওয়ালিদের বাড়ি উপজেলার শালীহর গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন জানান, গত বুধবার (১৩ আগস্ট) দুপুরে শিশুর শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোঃ শামীম নোমান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি না করে বাড়ি পাঠিয়ে দেন।

পরদিন বৃহস্পতিবারও শিশুর অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক এক্স-রে ও কিছু ওষুধ লিখে দিয়ে ফেরত পাঠান। সন্ধ্যায় আবারও হাসপাতালে নেওয়া হলে একইভাবে ভর্তি না করে চিকিৎসক আরেকটি এক্স-রে করানোর পরামর্শ দেন।

বিল্লাল হোসেন অভিযোগ করেন, তিনি শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার অনুরোধ জানালে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে বলেন, “আপনারা কি আমার চেয়ে বড় ডাক্তার?” শুক্রবার ভোরে শিশুর অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হয় এবং সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির ফুফু রুনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে হাসপাতালে আসলেও ডাক্তার ভর্তি করেননি। ময়মনসিংহ পাঠাতে রাজি হননি। এই অবহেলার কারণেই আমার ভাগনে মারা গেছে। আমরা দায়ীদের শাস্তি চাই।”

এ বিষয়ে জানতে চিকিৎসক শামীম নোমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর থানার ওসি মোঃ দিদারুল ইসলাম বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar