April 17, 2026, 5:27 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জে সচেতনতামূলক প্রচার ও ত্রাণ বিতরণ কর্মসূচি।

রমজান আলী, কোম্পানীগঞ্জ নোয়াখালী :

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জে সচেতনতামূলক প্রচার ও ত্রাণ বিতরণ কর্মসূচি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট ও বই বিতরণ এবং নদীভাঙন দুর্গতদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

 

এই কার্যক্রম পরিচালনা করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বিশিষ্ট কলামিস্ট ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আফসার বাহাদুর। তিন দিনের সফরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ও মুছাপুর ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল বার্তা পৌঁছে দিতে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করেন।

বুধবার বিকেল ৫টায় মুছাপুর ক্লোজার সংলগ্ন স্থানে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, বিস্কিটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সহায়তা মোহাম্মদ নূরুল আফসার বাহাদুরের ব্যক্তিগত উদ্যোগে এবং বিএনপির পক্ষ থেকে প্রদান করা হয়।

সচেতনতামূলক বইয়ে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা হিসেবে উল্লেখ করা হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, জেলা বিএনপির সাবেক সদস্য রফিক উল্লাহ, সাবেক ছাত্রনেতা এরশাদ, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাসাসের নেতৃবৃন্দ।

এ সময় নূরুল আফসার বাহাদুর বলেন,“৩১ দফা কোনো রাজনৈতিক ¯েøাগান নয়; এটি একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা, যা জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশের এই সংকটময় সময়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি কোনো বিভাজন চাই না, চাই জাতীয় ঐক্য।”

নিজের অবদানের বিষয়ে তিনি বলেন, “আমি ব্যবসায়ী ও কলামিস্ট, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কেন্দ্রীয় বিএনপির সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল। কোনো পদ-পদবির জন্য নয়, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। আওয়ামী শাসনামলে ১১ দিন আমি ‘আয়না ঘরে’ বন্দি ছিলাম, যা থেকে মুক্তির পর চোখে আঘাতজনিত কারণে দীর্ঘ দুই বছর আমি অন্ধ ছিলাম। আমার একমাত্র অপরাধ—আমি জিয়া পরিবারের একজন অনুগত।”

তিনি আরো জানান, “কোম্পানীগঞ্জের অনেকের সুখ-দুঃখে পাশে থেকেছি। মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সফরসঙ্গী হয়ে বহুবার এলাকায় এসেছি। নতুন প্রজন্ম হয়তো আমাকে চিনে না, তবে প্রবীণ নেতারা জানেন—আমি দলের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থেকেছি।”

এলাকাবাসী এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়ে বলেন,“এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় এবং রাজনৈতিক নেতাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar