April 17, 2026, 5:20 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: নাহিদ।

দেওয়ান মাসুকুর রহমান, বিশেষ প্রতিনিধি |

নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: নাহিদ।

 

মৌলভীবাজার, ২৬ জুলাই ২০২৫ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।‌

শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ; প্রতিশ্রুত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন সহ ৪ দফা দাবীতে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত‍্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ‍্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, যা পরবর্তীতে অভ্যুত্থানে পরিণত হয়েছে। আমাদের যে দমনপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ও ফ‍্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।

এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।

শ্রীমঙ্গলে এনসিপির মতবিনিময়সভা

জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ; প্রতিশ্রুত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন সহ ৪ দফা দাবীতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুর আড়াইটায় শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মতবিনিময় সভা করে।

পরে দুপুর ২টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্বরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের মতবিনিময় সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র) দৃষ্টিভঙ্গি-

জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র) দৃষ্টিভঙ্গি সম্পর্কে নেতারা বলেন, ১। বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আকাঙ্খাকে ধারণ করেই এনসিপির পথচলা। এ ছাড়াও আমরা বাংলার হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি।
২। এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে, যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুরূপ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি ও জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতিনির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দাবী –

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিম্নোক্ত দাবীসমূহ তুলে ধরেন,

১। জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিতে হবে।
২। প্রতিশ্রুতি সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
৩। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।
৪। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্ঠা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন এনসিপির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। এনসিপিকে জড়িয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এটির তীব্র নিন্দা জানাই।

এনসিপিতে কেন যোগদান করতে হবে?

জাতীয় নাগরিক পার্টিতে কেন যোগদান করবেন, এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে নেতারা বলেন, জাতীয় নাগরিক পার্টি ২৪ এর জুলাই আন্দোলনের দল।
২৪ এর জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণের দল।
নতুন আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করা।
দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করা।
বাক স্বাধীনতা নিশ্চিতকরণের দল।
সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দল।
পরিবার তান্ত্রিক রাজনৈতির সুযোগ নেই।
আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দলের দায়িত্ব গ্রহণ করবেন।
বৈষম্যহীন এবং সমঅধিকারের দল।
যেখানে ক্ষমতা নয়, জনতার শক্তি দিয়ে দল গঠন করা হবে।
দলের সদস্য ছেলে বা মেয়ে হতে পারবে।
দারিদ্র্য দূরীকরণ এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করণের দল।
দলের সদস্য হতে হলে কমপক্ষে ১৬ বছর বয়স হতে হবে।
সমাজের দরিদ্র্য ও মেধাবী ছাত্র-ছাত্রীরাদের শিক্ষার দায়িত্ব নিশ্চিতকরণের দল।
জনকল্যাণমূলক কাজ করা।
কর্মসংস্থান তৈরি করে দেশের বেকারত্ব দূরকরণের দল।
ভালো কাজের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি।

এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে এ পথসভা ও মতবিনিময় সভা সফল করার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

তিনি জানান, সকাল ১১টার দিকে আমরা মৌলভীবাজারের বেরীরপাড় পয়েন্ট থেকে জুলাই পদযাত্রা শুরু করে আমরা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar