শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অপারেশনের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ! বড় অংকের রফাদফার গুঞ্জন……
চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছেন নিহত নারীর ম্বামী সুজন। ঘটনাটি গতকাল রাতে ঘটেছে শ্রীমঙ্গল শহরের পলি ক্লিনিকে।
এ নারী গতকাল শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে ডা. রোকসানা আক্তারকে দেখাতে এসেছিলেন। তিনি পুনরায় আল্টাসনসহ অন্যান্য টেস্ট করে নিয়ে আসার কথা বলেন। পরে ওই রোগীর স্বামী দেড়টার দিকে পুনরায় টেস্ট করে নিয়ে আসার পর ডা. রোকসানাসহ অন্যান্য চিকিৎসকরা মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই পেশেন্টকে বিকেলে
প্রাইভেট ক্লিনিকে অপারেশন করেন ডা. রোকসানা ও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীকে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে পাঠান ওই ক্লিনিকের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা।
পরে রাতে রোগীকে সিলেট নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের বলেন ক্রিটিক্যাল মুহুর্তে নিয়ে এসেছেন রোগীকে। এখনও রক্ষক্ষরণ হচ্ছে। আর অপারেশন করলেও বাঁচানো সম্ভব হবে না। পরে ওই নারী মারা গেলেন।
এদিকে বিষয়টিকে ধামাচাপা দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শেষ করার জন্য অফার দেয়া হচ্ছে নিহতের স্বামী সুজনকে। তিনি বলেন, আমাকে ক্লিনিক ও চিকিৎসকের পক্ষ থেকে মোটা অংকের মাধ্যমে শেষ করে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। প্রতিবেদরটি লেখা পর্যন্ত রফাদফার মিটিং চলছে।
ঘটনার বিষয়টি জানতে পলি ক্লিনিকের ম্যানেজারকে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি জানার জন্য শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন ও তাঁর স্ত্রী মেডিকেল অফিসার ডা. রোকসানা পারভীনকে পাওয়া যায়নি। জানা যায়, উভয় চিকিৎসক আজ হাসপাতালে অনুপস্থিত।
(বিস্তারিত নিউজ আসছে)