April 17, 2026, 3:15 am
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

২০২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কান্দরপাড়া টাঙ্গন নদের পাশে সারিসারি করে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘর নির্মাণ করা হয়। নাম দেয়া হয় সোনালি স্বপ্নময় আশ্রয়ণ প্রকল্প। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। নির্মাণের কয়েক মাসের মধ্যে ২ শতক জমি সহ ঘরগুলো বাসিন্দাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এরই মধ্যে প্রকল্পের বেশ কিছু ঘরে ফাটল ধরেছে। ভূমিকম্প বা ঝড়ে ভেঙে পড়ার ভয়ে অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। প্রকৃত ভূমিহীন বাছাই করতে না পারা, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া প্রকল্পের অধিকাংশ ঘর এক নামে বরাদ্দ নিলেও থাকছেন অন্যরা। তাদের অভিযোগ যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ও কর্মের অভাবে অনেকেই আশ্রয়ণের ঘর ছেড়ে চলে যাচ্ছেন। নদী পারাপারের জন্য যে বাঁশের সাঁকো ছিল সেটিও পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায়। আশ্রয়ণের প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার, বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও। কিন্তু সেখানের অধিকাংশ ঘরই ফাঁকা পড়ে আছে। ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিই ঘরেই মানবশূন্য। আর যাঁরা থাকছেন, তাঁদের বেশির ভাগই নিজের নামে ঘরগুলো বরাদ্দ নেয়। যাদের নামে বরাদ্দ ছিল তাঁরা বিদ্যুৎ বিল বকেয়া রেখে নিরুদ্দেশ হয়েছে অনেক আগেই। তাদের রেখে যাওয়া ঘরগুলোতে অন্য বাসিন্দারা বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস শুরু করলে এখন তাঁরা এসে তাড়িয়ে দিচ্ছেন।
সরেজমিনে ঐ আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, বেশিরভাগ ঘরে ঝুলছে তালা। ঝাড়জঙ্গলে ঘিরে ধরেছে ঘরগুলো। বারান্দা ও আশপাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। কয়েকটি ঘরের জানালা-দরজা নেই। কোনও কোনো ঘরের উঠানে চলছে সবজি চাষ। বাসিন্দাদের পানি খাওয়ার জন্য টিউবওয়েল বসানো হলেও আশ্রয়ণ প্রকল্পের দায়িত্বে থাকা আলম নামে এক ব্যক্তি তা খুলে নিয়ে যান। বাসিন্দারা চাইলে টাকার বিনিময়ে ফেরত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আলম ঐ আশ্রয়ণ প্রকল্পের ম্যানেজার পরিচয়ে অর্থের বিনিময়ে সকাল-বিকাল ঘর পরিবর্তন করে দিচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাকে দেওয়া হয় হুমকি-ধামকি। তবে ঠাকুরগাঁও উপজেলা প্রশাসন বলছেন, আশ্রয়ণ প্রকল্পের দেখভালের জন্য আলম নামে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি আশ্রয়ণ প্রকল্পের পুকুরের মাছ তুলে নিয়ে খাচ্ছেন স্থানীয় কিছু দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকৃত ভূমিহীন-ঘরহীন ব্যক্তিরা বরাদ্দ পাননি। সঠিকভাবে যাচাই-বাছাই না করেই যাঁদের নিজস্ব বাড়ি ও জমিজমা রয়েছে, তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়ে তাঁরা ঘরে থাকছেন না। ঐ আশ্রয়ণের বাসিন্দা দরবার আলী বলেন, ‘এখানের বেশিরভাগ ঘরেই লোকজন থাকেন না। ফাঁকা পড়ে আছে। আমাদের জমি নাই, ঘর নাই, তাই এখানে থাকি। কিন্তু আমাদের নামে কোনো কাগজ নাই। যারা আগে ছিল তাঁরা ৫-৬ হাজার টাকা করে বিদ্যুৎ বিল বাকি রেখে গেছে। কষ্টে আমরা পরিশোধ করেছি। এখন তাঁরা এসে বলছে, প্রতিমাসে ভাড়া দিতে হবে। ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা বলেন, যাদের নামে এই ঘর, তাঁরা তো থাকেন না। আমি থাকি। ঘরের মালিক মাঝেমধ্যে এসে খোঁজখবর নিয়ে যান। তাঁরা আমাকে বাইর করে দিলে আমি কোথায় থাকব। একটা টিউবওয়েলে আমরা ৮টি পরিবার ব্যবহার করছি। তাঁর মধ্যে আদিবাসী আছে, আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে গেছে একটি টিউবওয়েল। জসিম বলেন, সেখানে থাকার মতো অবস্থা নেই। ঘরের জিনিসপত্র চুরি হয়ে যায়। বাইরের ছেলেরা এখানে এসে নারী নিয়ে আড্ডা জমায়। এখানে যাঁদের নামে ঘর দিয়েছে, তাঁরা তো বড়লোক। এখানে থাকেন না। আমরা এখানে আছি কিন্তু আমাদের নামে কোনো কাগজ হচ্ছে না। স্থানীয় কবি ও লেখক মমেন শিং বলেন, কান্দরপাড়া আশ্রয়ণটি প্রত্যন্ত এলাকায়। দুই দিন দিয়ে টাঙ্গন নদী বয়ে গেছে। সেখানের যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। তা ছাড়া সেখানে দূরের বাসিন্দাদের ঘর দেওয়া হয়েছে। সেসব ঘরে বাসিন্দারা থাকছেন না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরে কিছু লোক থাকেন না বলে শুনেছি। তাঁদের ঘরগুলো চিহ্নিত করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনকে তুলে দেওয়া হবে। আর আশ্রয়ণের বাসিন্দাদের যে-সব সমস্যা রয়েছে তা সরেজমিনে গিয়ে শুনে সমাধান দেওয়া হবে। যারা বিদ্যুৎ বিল পরিশোধ না করেই চলে গেছে এবং যিনি অর্থ লেনদেন করছেন তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar