April 17, 2026, 3:23 am
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

এসপির নাম ভাঙ্গিয়ে প্রতারক সোহেলের চাঁদাবাজি।

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ

ঢাকা গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জিএম রাসেলের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ করায় প্রতারক সোহেল মাহমুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ করেছেন নগরীর উকিলপাড়া নিবাসী সেলিম ইসলাম সোহান নামে এক ভুক্তভোগী। প্রতারক সোহেল মাহমুদ পশ্চিম দেওভোগ তাঁতীপাড়া এলাকার মৃত সোহবান মুন্সির ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের ফাঁদ পেতে প্রতারক সোহেল মাহমুদ ইতোমধ্যে সোহানের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনকে ম্যানেজের নামে আরও ৬০ লক্ষাধিক টাকা দাবি করে সোহানের কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই নিয়েছে প্রতারক সোহেল মাহমুদ। সোহেল মাহমুদ এরআগেও স্থানীয় বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছেন। প্রশাসনের নামে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় কিছুদিন চুপচাপ ছিলেন। পরবর্তীতে তিনি একটি মামলায় জেলও খাটেন। জেল থেকে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও পুরনো রূপ ধরেছেন। কখনো রাজনীতিবিদ, কখনো প্রশাসনের লোক পরিচয় দিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছেন। যার প্রেক্ষিতে প্রতারক সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলতি বছরের ২ জুন ভুক্তভোগী সেলিম ইসলাম সোহান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানা যায়, সেলিম ইসলাম সোহানের ফুফাতো বোনের স্বামী সোহেল মাহমুদ। সোহান বিয়ে করার জন্য পরিবারের অনুমতি চাইলে কেউ রাজী না থাকায় তিনি সোহেল মাহমুদের দ্বারস্থ হন। তখন সোহেল মাহমুদ বিয়ে করিয়ে দিবেন বলে সোহানের কাছ থেকে এক লাখ টাকা আবদার করেন। পরবর্তীতে গত বছরের মার্চ মাসে সোহানের বিয়ে হয়। তারপর থেকে ভাইদের সাথে সোহানের দ্বন্দ্ব শুরু হয়। আর এই দ্বন্দ্বকে পুঁজি করে সোহেল মাহমুদ বিভিন্ন সময় সোহানের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এমনকি ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব নিরসন না করে উল্টো বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করার খরচপাতির জন্য সোহানের কাছে আরও কয়েক লাখ টাকা দাবি করে। যার জন্য সোহান তার স্ত্রীর ৪ ভরি স্বর্ণালংকার বিক্রি করতে বাধ্য হন। একপর্যায়ে কথিত মামলা নিষ্পত্তির নামে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করতে প্রায় ৬০ লক্ষাধিক টাকা দাবি করা হয়। যার মধ্যে ঢাকা গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদের নামে ২৩ লাখ টাকা, জেলা পুলিশ সুপারের নামে ২৫ লাখ টাকা, ডিবির ওসির নামে ১০ লাখ টাকা এবং ডিবির এসআই সাফির নামে ৫ লাখ টাকা চাওয়া হয়। সোহান এসব টাকা দিতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হুমকি দিচ্ছে সোহেল মাহমুদ। কোন উপায়ান্তর না পেয়ে সোহান অবশেষে পুলিশ সুপার বরাবর প্রতারক সোহেল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দেন। সোহেল মাহমুদকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন সোহান।
উল্লেখ্য, এরআগে প্রতারনামূলকভাবে জাল দলিলের মাধ্যমে আপন বড় ভাইয়ের ৫ শতাংশ জমি নিজের নামে সৃজন করার অভিযোগের মামলায় প্রতারক সোহেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগও রয়েছে।
জানা যায়, সোহেল মাহমুদ তাঁতীপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত? সে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে শহরের ২নং রেলগেট এলাকাস্থ মিডটাউন মার্কেটে ব্যবসায়ীর সাইনবোর্ড লাগিয়ে নানা অপরাধীদের সাথে আঁতাত করে অপরাধ কর্মকান্ড করে আসছিল। মানুষের সাথে প্রতারণা করতে করতে নিজের আপন বড় ভাইয়ের সাথেও প্রতারণা করে। তার বড় ভাই আল আমিন বিদেশে থাকার সুযোগে তাঁতীপাড়া এলাকায় মিজানুর রহমানের ৫ শতাংশ একটি জমি জাল দলিলের মাধ্যমে নিজের নামে করে নেয় সোহেল মাহমুদ। এ ঘটনায় আম মোক্তার হিসাবে মিজানুর রহমান এর পক্ষে আল আমিন বাদি হয়ে সোহেল মাহমুদসহ আরো কয়েকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে ফতুল্লা থানায় মামলা হিসেবে রুজু করতে নির্দেশ দেন। সেই মামলা আমলে নিয়ে ফতুল্লা থানা পুলিশ সোহেল মাহমুদকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar