April 17, 2026, 7:36 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

পত্নীতলায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন।

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন এর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের মূল গেইটের সামনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন অংশগ্রহন করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা জানান,ইউএনও পপি খাতুন এই উপজেলায় যোগদানের পর থেকে খুব অল্প সময়ে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করেছে। তিনি সকলের কথা শোনেন। রিকশা চালক অটোচালক দিনমজুর সকলেই তার সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন। তারা আরও বলেন মাত্র ৩ মাস হলো তার যোগদান তার বিরুদ্ধে কোন অভিযোগ শোনা যায় নি তাহলে কেন বদলী হচ্ছে। খুব অল্প সময়ে মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও পপি খাতুন , মাদক নিয়ন্ত্রন,বাল্য বিবাহ প্রতিরোধ,কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আসছেন।

হঠাৎ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী। পত্নীতলা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলাবাসীর জীবন মান-উন্নয়নে ইউএনও পপি খাতুনএর বদলি আদেশ প্রত্যাহার করে এ উপজেলায় পুনরায় বহাল রাখার দাবি জানানো হয় এই মানববন্ধনে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফ্রেবুয়ারী পত্নীতলায় যোগদান করেন আবার গত ৬জুন২৪ তারিখে সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও পপি খাতুন বলেন
সরকারি চাকুরী আসলে আমাদের বদলি প্রক্রিয়াটি রেগুলার প্রক্রিয়া। আমার মনে হয় আমার সিনিয়র স্যারেরা প্রশাসনিক কারণে সুচিন্তা করেই এটা করতে পারেন। একই সাথে জনগণ যে দাবিটি আমাকে রাখারর জন্য বা বদলি বাতিল এর জন্য জনসমর্থন বা মানববন্ধন করেছেন সেটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, তবে আমার সিনিয়র স্যারদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। বাকিটা তাদের বিবেচনা, আমার মনে হয় আমি যেখানেই যাবো আমার মেন্ডেট যেটা সেটা নিয়েই কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar