April 17, 2026, 7:21 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন।

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল পুলিশ বক্সের সামনে দীর্ঘদিন যাবৎ রমরমা জুয়ার আসর চলছে। এ জুয়ার আসরে দিন রাত ২৪ ঘন্টা চলে জুয়া। মোটা অংকের মাসোহারায় প্রশাসন ম্যানেজ করেই চলছে এ জুয়ার আসর বলে অভিযোগ উঠেছে।
এ জুয়ার আসরের কারণে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই এখন নি:স্ব। জুয়াড়িরা নি:স্ব হলেও মালিক পক্ষ হচ্ছেন লাভবান। এখানে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ অথচ পুলিশ বক্স বলছে উলটো কথা। তাঁরা বলছেন জুয়া সেখানে চলে না, সেখানে শ্রমিকরা বসে আড্ডা দেয়। এ পুলিশ বক্সের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। ফুটপাত থেকে মাসিক মাসোহারা উত্তোলন। আটক বানিজ্যসহ প্রতিদিন চলে সাধারণ যাত্রী হয়রানি।

জানতে চাইলে বাস টার্মিনাল এলাকার সাধারণ মানুষ বলেন, একজন প্রভাবশালী শ্রমিক নেতার ছত্রছায়ায় এ জুয়ার বোর্ড চলে। প্রতিদিন থানা ও ডিবি পুলিশের গাড়ির এসে টাকা নিয়ে যায়।
সাবেক এক শ্রমিক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, মিনি ক্যাসিনো চলছে সেখানে। শ্রমিকদের শ্রমের পয়সা হাতিয়ে নিতে এমন আয়োজন। অনেক শ্রমিকের পরিবার আজ নি:স্ব প্রায়। জুয়ার বোর্ডের মূল হোতা বাস মালিক সমিতির সহ সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির পিতা।
র‍্যাব-৫ মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও পুলিশ ডিবির ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। জনশ্রুতি আছে এ জুয়ার বোর্ডে পুলিশ প্রশাসন অভিযান করতে ভয় পায়। তবে প্রতিদিন ডিউটিরত পুলিশের অনেক গাড়ি সেখানে আসে এবং এরশাদ নামে একজনের কাছ থেকে টাকা নিয়ে যায়। এটা অনেকটা ওপেন সিক্রেট। সবাই সব জানলেও কেনো প্রশাসন নীরব তা নিয়ে চলছে গুণজন। টার্মিনালের এক দোকানি বলেন, এসব রমরমা জুয়ার ব্যবসা চালানোর কারণে জুয়ায় আসক্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহিত হচ্ছে। এসব কারণে একদিকে যেমন বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা, অন্যদিকে বাড়ছে পারিবারিক বিবাদ-কলহ, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড । এসব জুয়ায় নগরীর টোকাই, ভিক্ষুক, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির ঠেলাচালক, ভ্যানচালক, রিকশাচালক, সিএনজি চালক, বাসচালক, মাইক্রোবাস চালক, ট্রাকচালক, পিকআপ চালক, হেলপার, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র, বেকার যুবকরা রাতারাতি বড়লোক হওয়ার লোভে এসব জুয়ার আসরে সারাদিনের ইনকাম বিনিয়োগ করে দিনশেষে প্রতারিত হয়ে খালি হাতে বাসায় ফেরে। ফলে একদিকে যেমন বাসায় অশান্তি-কলহ সৃষ্টি হয়, অন্যদিকে পরিবারের আহার জোগাতে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ে এসব জুয়াড়িরা।

রাজশাহীর মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যেখানে সোজা নিদের্শ দিয়েছেন কোনো অবৈধ কাজ ও দুর্নীতি থাকবে না রাজশাহী মহানগরীতে। তবু কিভাবে পুলিশের সামনে এমন রমরমা জুয়ার আসর সব সময় চলতে আছে। তা বোধগম্য নয় সুশীল সমাজের মানুষের কাছে।

এ বিষয়ে টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জের সরকারি নম্বরে ফোন দিলে ইনর্চাজের ফোন অন্যজন ধরে বলেন স্যার অসুস্থ। পরে কথা বলেন। এ বিষয়ে
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আমরাও বিষয়টি জেনেছি। কিন্তু শ্রমিক নেতারা বলেন সেখানে শ্রমিক ছাড়া কেউ থাকে না। ওখানে শ্রমিকরা নাকি আড্ডা দেয়। তবে বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে আমরা দেখছি। আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে তথ্য প্রমাণ যাচাই করে অভিযান দিবো৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar