কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সেবামূলক কাজ সম্প্রসারিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “মানবিক দৃষ্টি” নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সম্প্রতি “মানবিক দৃষ্টি” কুলিয়ারচর শাখার উদ্যোক্তা ফয়সাল আহমেদ তুহিন এর সভাপতিত্বে সংগঠনটির শুভ উদ্বোধন করেন সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল কাইউম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল গণপূর্ত অধিদফতর এর বিভাগীয় হিসাব রক্ষক মো. ওয়ালী হোসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবিক দৃষ্টি বাজিতপুর শাখার সভাপতি এড. মো.আজিজ খান (সাব্বির), সহ-সভাপতি সাংবাদিক ফারুক, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মোহাম্মদ হানিফ সরকার, জয়যাত্রা যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম, মইপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শিফায়েত খান হিমেল, ফুলকুড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মানবতার আলো একতা সংগঠনের সভাপতি সুলতান রাজা, একরামপুর মাদরাসার শিক্ষক মোহাম্মদ সিরাজুল্লাহ, হ্যাপি ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রাব্বি, খিদিরপুর একতাবদ্ধ ছাত্র সংঘের অর্থ বিষয়ক সম্পাদক মো.কামরুল ইসলাম ছাড়াও সজল মিয়া, আজম খান এবং মাহমুদুল হাসান বিজয় সহ দোয়ারিয়া কৌতেরকান্দি ব্লাড ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহিম আহমেদ ও জুবায়েদ আহমেদ আকাশ।
বক্তারা বলেন, সমাজের মানবিক প্রয়োজনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় “মানবিক দৃষ্টি” ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।