মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ
উদযাপিত
” নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পূনরুত্থান” শ্লোগানের ভিত্তিতে শুভ নববর্ষ-১৪৩৩ উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর গ্রহন করেন। সকাল সাড়ে ৭টায় উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির নববর্ষের কর্মসূচীর শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ,
, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সাংস্কৃতিক সংগঠনের কর্মী, স্থানীয় সাংবাদিক বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণ মঞ্চে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান সেলিম ও সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবরের পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান
,উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমূখ। এছাড়াও মুকসুদপুর উপজেলার গ্রাম অঞ্চলে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুরুপভাবে পহেলা বৈশাখ পালন করেন।