শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ
মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরুদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের শাপলাবাদ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে তাকে মরিচের গুড়া ছুঁড়ে ওখানে শুরু করে পরে সে জীবন বাঁচাতে দৌড়ে তার একটি বাসায় প্রবেশ করে সেখানেও তাকে হামলা চালানো হয়, হামলায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
পরে স্থানীয় ব্যবসায়ী নেতা হাজী কামাল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যস্থতা এবং শ্রীমঙ্গল প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংবাদ লেখা পর্যন্ত সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত গ্রেপ্তার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।