April 17, 2026, 1:32 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী, মুরাদনগর প্রতিনিধিঃ

ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ

কুমিল্লা-৩ মুরাদনগরে নির্বাচনী পথসভায় বিএনপির মনোনীত প্রার্থী কায়কোবাদ বলেন—ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত, ভোটারদের সচেতন হতে হবে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত যেন কোনো ধরনের ডিজিটাল কারচুপি, অপপ্রচার কিংবা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে—সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড় পিপড়িয়া এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, “এবারের নির্বাচন শুধু ভোটকেন্দ্রেই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও গুরুত্বপূর্ণ। একটি চিহ্নিত গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জামায়াত যেন ডিজিটালভাবে কোনো কারচুপি করতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “জামায়াত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছে—তাদের ভোট দিলে নাকি টিকিট পাওয়া যাবে কিংবা বিশেষ সুবিধা মিলবে। এসব কথা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ধর্মকে ব্যবহার করে মানুষের সরল বিশ্বাস নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মের চরম অবমাননার শামিল।”
বিএনপির এই নেতা আরও বলেন, “মুরাদনগরের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্ধ নয়। তারা জানে কে জনগণের রাজনীতি করে আর কে ধর্মের নামে প্রতারণা চালায়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমেই জামায়াতসহ সব অপশক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।”
শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসহাক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোল্লা বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে লড়াই করছে। ডিজিটাল গুজব, মিথ্যা ভিডিও ও অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম খান, সজল খাঁন, আব্দুল মোশাররফ, আব্দুল আজিজ মোল্লা ও আব্দুর রহিম। তারা বলেন, নির্বাচন ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, যা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
অনুষ্ঠানে মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার কবির বলেন, “নারী ভোটারদের মাঝেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। নারী নেত্রীদের দায়িত্ব হবে ঘরে ঘরে গিয়ে সত্য তুলে ধরা এবং ভোটারদের সচেতন করা।”
এছাড়া বক্তব্য দেন গোলাম ফারুক খান এবং কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সদস্য সাহেব হাসান মালু। তারা বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভোটই বিএনপির শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় শ্রীকাইল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar