April 17, 2026, 8:13 am
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

পানছড়িতে কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারীদের প্রতীকী বিচার ও ফাঁসি প্রদান।

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে নারী নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহম্মেদ ও নুরুল হককে জনতার আদালতে প্রতীকী বিচার ও ফাঁসি দেওয়া দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ জুন ২০২৪) সকালে পানছড়ির লোগাং বাবুড়াপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে উক্ত বিচার ও ফাঁসি কার্যকর করা হয়।

সকাল সাড়ে ১০টায় লোগাং করল্যাছড়ি উচ্চবিদ্যালয় গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি বাবুড়াপাড়া বাজার ঘুরে এসে সীমান্ত সড়কের প্রবেশমুখে মিলিত হয়ে প্রথমে সমাবেশ ও পরে বিচারকার্য চালায়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সদস্য মানিকপুদি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল ময় চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি রিপন ত্রিপুরা।

ইউপিডিএফ নেতা বকুল চাকমা তার বক্তব্যে বলেন, সরকার-শাসকশ্রেণী পাহাড়িদের ধ্বংস করে দেয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সরকার ভয় পায় এবং ভালো চোখে দেখে না। কল্পনা চাকমাও অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। যার কারণে লেফটেনেন্ট ফেরদৌস কর্তৃক তাকে অপহরণ করা হয়। এই অপহরণের ২৮ বছরেও সরকার কল্পনা চাকমার সন্ধান দিতে পারেনি। চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও বিচার করেনি। তাই আজ জনতার আদালতে অপহরণকারীদের প্রতীকী বিচার হচ্ছে।

যুব নেতা বরুন চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণের ২৮ বছরেও আমরা তার সন্ধান পাইনি, সরকার তার সন্ধান দিতে পারেনি। যারা কল্পনা চাকমাকে অপহরণ করেছে সেই চিহ্নিত লে. ফেরদৌস গংদের গ্রেফতার করা তো দুরের কথা, বরং বার বার তাদেরকে বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের পক্ষপাতদুষ্ট আদালত মামলার শুনানির নামে বার বার কালক্ষেপন করেছে। সর্বশেষ গত ২৩ এপ্রিল পক্ষপাতদুষ্ট আদালতের মাধ্যমে মামলা খারিজ করে দিয়ে চিহ্নিত অপহরণকারীদের দায়মুক্তি দিয়েছে। আমরা আদালতের এই রায় মানিনা এবং প্রত্যাখ্যান করছি। জনতার আদালতের মধ্যমে আজকে আমরা কল্পনা অপহরণকারীদের প্রতীকী ফাঁসি প্রদান করবো।

তিনি বলেন, শুধু কল্পনা চাকমা’র অপহরণকারীদের নয়, পার্বত্য চট্টগ্রামে যে ডজনের অধিক গণহত্যা সংঘটিত করা হয়েছে সে সকল গণহত্যায় বাংলাদেশ সেনাবিহিনী ও সেনাপ্রশাসন প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত। সেই গণহত্যায় জড়িতদের এই রাষ্ট্র বিচার করেনি। পার্বত্য চট্টগ্রামের জনতার আদালত তাদেরও বিচার করবে।

তিনি পাহাড়ে অরাজকতার জন্য দায়ী সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারের দাবি জানান।

পিসিপি নেতা সুনীল ময় চাকমা বলেন, পাহাড়ে আজ কেউ নিরাপদ নয়। আমরা সেনাবাহিনী কর্তৃক বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছি। শুধু কল্পনা চাকমা অপহরণ নয়, বন্দরবানেও বম জনগোষ্ঠীদের ওপর সেনাবাহিনী দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। ৫ম শ্রেণীর ছাত্রদের পর্যন্ত গুলি করে হত্যা করছে। দীর্ঘ ২৮ বছরেও এই রাষ্ট্রের কাছে আমরা কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু বিচার পাইনি।

সমাবেশে রিপন চকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অন্যায়-অবিচার করলেও কোন বিচার হয় না। ২০১৮ সালে রাঙ্গামাটির বিলাইছড়িতে সেনা সদস্য কর্তৃক দুই মারমা কিশোরী বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার কোন বিচার হয়নি। তিনি কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার করে শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশের বক্তব্য শেষে প্রতীকী জনতার আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের বিচারক হিসেবে বিচারকার্য পরিচালন করেন অনিল চন্দ্র চাকমা। এ সময় আইনজীবীর ভূমিকা পালন করেন বকুল চাকমা ও মামলার বাদী ও ঘটনার সাক্ষী হিসেবে কালিন্দী কুমার চাকমার ভূমিকা পালন করেন পিংকু চাকমা। বিচার চলাকালে জনতা কল্পনা অপহরণকারীদেরদ ফাঁসি চাই, ফাঁসি চাই বলে তুমুল শ্লোগান দেন।

এ সময় বিচারক সাক্ষীর জবানবন্দি শোনার পর অপহরণ ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কল্পনা চাকমার অপহরণকারী হিসেবে লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমাণ্ডার সালেহ আহমেদ ও ভিডিপি সদস্য নুরুল হককে দোষী সাব্যস্ত করেন এবং তাদের সকলকে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ জারি করেন। এ সময় উপস্থিত সকলে হাততালি দিয়ে রায়ের প্রতি সমর্থন জানান।

জনতার আদালতের রায়ে লে. ফেরদৌস, ভিডিপির প্লাটুন কমান্ডার সালেহ আহমদ ও সদস্য নুরুল হক যে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে জোরপূর্বক অপহরণ করেছে তা সুস্পষ্টভাবে ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

আদালতের রায় ঘোষণার পরপরই পাহাড়িদের রীতি অনুযায়ী মানুষের মৃত্যুর পর যেভাবে ঢোল বাঁজানো হয় প্রতীকী হিসেবে সেভাবে ঢোল বাজিয়ে জনতা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহম্মেদ ও নুরুল হককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার
দৈনিক স্বদেশের খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar