April 17, 2026, 4:42 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল!

হাফিজুর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল!

 

 

“কারো পৌষ মাস, কারো সর্বনাশ” “কেউ খাবে কেউ খাবে না ,তা হবে না তা হবে না”কারো হাসি কারো কান্না এরকম শত মানুষের আহাজারি, আত্মনাদের মধ্যে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের মধ্য দিয়ে গত দু,দিন ধরে চলছে সড়ক ও জনপদ বিভাগের মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণের কাজ। সাতক্ষীরা থেকে কালিগঞ্জ, শ্যামনগর, ভেটখালী পর্যন্ত মহাসড়কের নির্মাণ কাজের জন্য উভয় পাশে অবৈধ স্থাপনা ও বসতি অপসারণের কাজ চলছে। আর এই অপসারণ কে কেন্দ্র করে সড়ক ও জনপদ বিভাগের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও সার্ভেয়ারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তাদের অবৈধ স্থাপনা ঠেকাতে মোটা অংকের টাকা নিয়ে লাল চিহ্ন দেওয়া,আবার টাকার বিনিময়ে সেটা মুছে ফেলা সহ নানা ধরনের অভিযোগ রয়েছে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও দালালদের বিরুদ্ধে। কেউ ডিসিআরের , কেউ জেলা পরিষদের জায়গার অজুহাত, আবার কেউ আদালতের কাগজপত্রের মাধ্যমে মোটা অংকের বাণিজ্যে পার পেয়ে গেলেও নানান ভোগান্তির শিকার অবৈধ দখলদার ,দোকানদার ,ব্যবসায়ী ও বসবাসকারী নানান শ্রেণীর মানুষ। গত বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দেবহাটা উপজেলার দেবীশহর , হাদিপুর থেকে এ অপসারণের কাজ শুরু হয়। সেখান থেকে নলতার বিভিন্ন স্থাপনা ভাঙ্গার কাজে অনিয়মের অভিযোগসহ সামান্য ৬ ইঞ্চি জায়গার জন্য মসজিদ রেহাই পায়নি। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীদের মোটা অংকের টাকা দিয়ে এই সমস্ত অবৈধ স্থাপনা ভাঙার কাজে সহায়তা পেয়েছে বলে সাংবাদিকদের ক্যামেরার সামনে শত শত মানুষ ক্ষোভ অভিযোগ জানান। তারা বলেন আমাদের মসজিদ ভাঙলেও মন্দিরে এবং তাদের দোকানে কোন করা হয়নি । এমনই অভিযোগ গত কালকে নলতার ব্যবসায়ী ,সাধারণ জনগণ তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে কালীগঞ্জে অপসারণের কাজ শুরু হলে সেখানে সেনা , পুলিশ ,ফায়ার সার্ভিস, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারও বৈষম্যের অভিযোগ ওঠে । তারা বলেন আমরা অবশ্যই রাস্তা চাই, কিন্তু কোন অনিয়ম চাইনা। রাস্তার দু,পাশে অবৈধ স্থাপনা অপসারণে ব্যাপক অনিয়ম বৈষম্য চলছে। অনেকে ডিসিআর, মামলা দেখিয়ে একই জায়গার স্থাপনা ভাঙ্গার হাত থেকে রেহাই পেলেও সাধারণ জনগণ রেহাই পায়নি পাশাপাশি স্থাপনা একটা ভাঙলেও আরেকটি ভাঙ্গা হয়নি এমনই একাধিক অভিযোগ ঘুরিয়ে ঘুরিয়ে সাংবাদিকদের দেখান। এই বৈষম্যর প্রতিবাদ করে স্থানীয় শত,শত জনগণ অপসারণ কাজে বাধা দেওয়া ছাড়াও প্রতিবাদ জানায়। এরমধ্যেও তারা রাস্তার দ,পাশের কিছু অবৈধ স্থাপনা দোকান ,বাড়িঘর অপসারণ করলেও এখনো সড়ক ও জনপদ বিভাগের জায়গায় বহু অবৈধ স্থাপনা রেখে গত কালকের অপসারণ কাজ শেষ হলেও বৈষম্যের অভিযোগ রয়ে গেছে। রাস্তা নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগ১৯৬৪ সালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ এবং দক্ষিণ কালীগঞ্জে প্রায় ৫/৬ শত বিঘা জমি অধিকগ্রহণ করে। রাস্তা নির্মাণের পরে অধিগ্রহণকৃত এই সমস্ত জমি এলাকার নানান শ্রেণী ,পেশার মানুষ দখল করে সেখানে ব্যবসা-বাণিজ্য সহ বসতি স্থাপন করে দীর্ঘ ৬১ বছর সেখানে ভোগ দখল করে আসলেও সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে কোনরকম বাধা বা হস্তক্ষেপ করেনি। সেই থেকে অনেক ভূমিহীন সহ নানান শ্রেণী পেশার মানুষ অবৈধ ইমারত নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৬১ বছর বসবাস করে আসছে। হঠাৎ সড়কের কাজে প্রয়োজনের তুলনায় এই সমস্ত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে তাদের প্রতিবাদের মুখে পড়তে হয় সড়ক ও জনপদ বিভাগের। ইতিমধ্যে ঐ সমস্ত জায়গায় বসবাসকারী ভূমিহীন সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি দিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উচ্ছেদ বন্ধ করার জন্য স্মারকলিপি প্রদান করেছে। তবে এই অবহেলিত জনপদে সবাই রাস্তা চায় তবে প্রয়োজনীয় জায়গা ছাড়া এ সমস্ত বসবাসকারী সাধারণ মানুষদের রক্ষা করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar