April 17, 2026, 6:39 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

নড়াইলের কালিয়ায় অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু! ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলগালা।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু!
ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলগালা।

নড়াইলের কালিয়ায় ক্লিনিকের অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে খাদিজা সেবা ক্লিনিক নামে এক প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৩ ই আগষ্ট)
দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত দল প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়ে তদন্তে এসে ক্লিনিকটির বিভিন্ন অনিয়ম, নার্স ও ডিউটি ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটার মানসম্মত না থাকার পরিপেক্ষিতে উক্ত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শোয়াইব, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন মোঃ সারোয়ার হোসেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মইনুদ্দিন। উল্লেখ্য গতকাল (১৩ ই আগষ্ট) বুধবার সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া পশ্চিমপাড়ার কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার(১৯) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিক এ ভর্তি হন।


এ সময় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি লাবনী জমজ সন্তানের জন্ম দেন।
অপারেশনের পরবর্তীতে  প্রসূতি লাবনী আক্তার মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে খুলনার একটি হাসপাতালে রেফার করেন ওই ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীন।
কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই লাবনীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
অপচিকিৎসায় নিহত লাবনী আক্তারের দেবর মোঃ আসলাম অভিযোগ করে বলেন,কোন এনেসথেসিয়া সার্জনের এনেসথেসিয়া ছাড়াই অপারেশন করার কারণে আমার ভাবীর মৃত্যু হয়েছে।
এছাড়াও নবজাতক দুটি সন্তান এখন অসুস্থ হয়ে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে মোঃ আসলাম জানান, আমার ভাই মা-বাবা সকলেই নবজাতকের চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছে।
তারা বাড়িতে আসলে আপনাদেরকে জানাবো।
এ বিষয়ে খাদিজা সেবা ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীনের বক্তব্য আনতে ক্লিনিকে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। এছাড়াও সাংবাদিকদের মামলা হামলার হুমকি দেন।
প্রসূতির মৃত্যুর বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডা আঃ রশিদ বলেন, অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ একটি তদন্ত টিম পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে তো ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
ঘটনায় আগামী তিন কর্ম দিবসের মধ্য একটি তদন্ত টিম গঠন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, খাদিজা সেবা ক্লিনিকের মালিক খাদিজা বেগম কে এর আগেও অপচিকিৎসায় সেবার মান নিম্নমান মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করার জন্য ভ্রাম্যমান আদালত  বেশ  কয়েক বার জেল জরিমানা করেছে এবং কয়েকজনের মৃত্যু হলেও এখনো বহাল তবিয়তে চলছে ক্লিনিকটি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar