April 17, 2026, 1:33 pm
শিরোনামঃ
নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :

সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতার অভিযোগ তুলে বিএনপির উদ্বেগ।

ডেক্স রিপোর্ট স্বদেশ টিভি নিউজ

সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতার অভিযোগ তুলে বিএনপির উদ্বেগ।

 

মহানগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধে দাবি জানালেও খুলনা সিটি কর্পোরেশনের উদাসিনতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১৬ জুন) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে এসব অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

বিবৃতিতে তারা বলেন, গত ২৭ এপ্রিল এসব দাবিতে বিবৃতি প্রদান করলেও কেসিসি কর্তৃপক্ষ কোন ধরণের দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করেনি। সিটি কর্পোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশায় নগরীতে যানজট লেগেই থাকে। ওই বিবৃতিতে বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতী ডেঙ্গু নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহনে বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় নিয়ে মৌসুমের আগেই মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনকে কর্মতৎপরতা পরিচালনার দাবি জানানো হয়েছিলো কিন্তু কেসিসির ভূমিকা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশক নিধনে ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দিচ্ছে কেসিসির ছিটানো স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতির পরিচায়ক।

নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসিনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সার ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খলা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিলেও বর্তমানে চলাচল করছে প্রায় ২০ হাজার ইজিবাইক। লাইসেন্সকৃত রিক্সার সংখ্যা ১৭ হাজার হলেও চলাচল করে প্রায় ৩০ হাজার রিক্সা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শুধুমাত্র অফিসে বসে দাপ্তরিক কাজ করেন যাহা নাগরিক সেবা নিশ্চিতে বড় অন্তরায়।

তাকে আরো দায়িত্বশীল হয়ে নিয়মিত নগরী ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আহবান জানিয়েছেন। একই সাথে সড়কগুলো দ্রুত মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন, ইজিবাইক নিয়ন্ত্রনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar