April 26, 2026, 12:23 pm
শিরোনামঃ
সু-সন্তান নির্মানে! ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! কুমিল্লা মুরাদনগরের ঐতিহ্যবাহী সিদল এখন বিদেশমুখী বাংলাদেশে নারী অধিকার ও নারী মুক্তির প্রশ্নটি সব সময়ই অবহেলিত: বকুল নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন মানুষের মন জয় করেছেন। এস এস সি পরিক্ষার্থী কে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য ৯৯৯-এ কল করেও মিলল না নিস্তার, পুলিশের ইশারায় রাতভর যুবককে পাশবিক নির্যাতন! সিলোনিয়া বাজারে ‘মরণফাঁদ’: মহাসড়ক দখল করে অটোরিকশা স্ট্যান্ড, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড, ৩টি মেশিন জব্দ খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি \ ৩৮লক্ষাধিক টাকার মালামাল লুট কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘন ঘন লোডশেডিং এর কারণে অতিষ্ঠ মৌলভীবাজার জেলা বাসি। পুঁজিবাদী ব্যবস্থার তীব্র শোষণ বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা বদলের শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ (পাঁচ) জন গ্রেফতার। প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম।। সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার শুভ উদ্বোধন ২৫ এপ্রিল বাংলাদেশ কংগ্রেসের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত এ্যাডঃ রেজাউল হোসেন চেয়ারম্যান, এ্যাডঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পুনঃনির্বাচিত গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ ​জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নাসিরনগরের জাহাঙ্গীর মিয়া শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রীকে রেখে গোপনে বিয়ে ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ সাময়িক অব্যাহতি কাটিয়ে স্বপদে ফিরলেন হরিপুর ইউপি চেয়ারম্যান হাজি ফারুখ মিয়া কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাসহ আহত- ৮ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ ও ঢাকা থেকে শ্রীমঙ্গলের তিন অপরাধী আটক রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য শুনে শিক্ষার্থীরা শান্ত হলেন। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালপোলে প্রতারণার দায়ে দুই ব্যক্তিকে লাঞ্ছনা: বিচারের দ্বিমুখী নীতি নিয়ে জনমনে প্রশ্ন ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার। বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত শ্রীকাইল ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে তথ্য আহ্বান নাকের ডগায় মাদক স্পট: ‘দেখছি-দেখব’ আশ্বাসেই সীমাবদ্ধ ফেনী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন মাধবপুরে প্রসূতির গর্ভের শিশু মৃত্যু নিয়ে অভিযোগ : চিকিৎসকের ‘৫০% মানুষ অজমূর্খ্য’ মন্তব্যে ক্ষোভ কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক বিতরণ
Notice :

এস এস সি পরিক্ষার্থী কে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য

সাইদুর রহমান (রুবেল মোল্লা) : ধামরাই উপজেলা (ঢাকা) প্রতিনিধি :

এস এস সি পরিক্ষার্থী কে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য

ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ায় আসক্তি থেকে টাকা চেয়ে না পাওয়ার পর গহনা লুট করতে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে। এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িতের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। গতকাল (শুক্রবার) ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ এপ্রিল বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় সাব্বির হোসেন নামে এক ব্যক্তির বাড়ির নিচতলায় একটি কক্ষে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শামীম ওরফে স্বপন সাভারের আশুলিয়ার রহিমপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকায় সাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানীর সঙ্গে থাকতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবার জানায়, নিহতের মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।

পুলিশ জানায়, ওই বাসায় নিহত ওই শিক্ষার্থী ও তার নানী থাকতেন। ঘটনার দিন বিকেলের দিকে তার নানী দুধ কিনতে বাইরে যান। তবে দুধ না পেয়ে প্রায় দুই ঘণ্টা পর বাসায় ফিরে আসেন। এ সময় দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে নাহিদা আক্তারকে রক্তাক্ত জখম দেখতে পান। এ সময় তার মাথা, গলা ও বুকে কাটা জখম দেখা যায়। তাকে উদ্ধার করে ধামরাই ও সাভারের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওই ঘটনায় ভুক্তভোগীর কানের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল, প্রায় ১ লাখ টাকা মূল্যের সোনার গলার চেইন, ৩৫ হাজার টাকা মূল্যের একটি হাতের আংটি খোয়া গেছে দেখা যায় বলে জানায় পরিবার। এ ঘটনার তদন্ত করে অভিযান চালিয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি স্বীকারোক্তি দিয়ে জানান, বিকেলের দিকে পাশের কক্ষ থেকে এসে দরজায় কড়া নাড়ে ওই ব্যক্তি। পূর্বপরিচিত হওয়ায় সরল বিশ্বাসে ওই তরুণী দরজা খুলে দেন। একপর্যায়ে ওই ব্যক্তি তার কাছে টাকা ধার চান। এতে অস্বীকৃতি জানালে মুহুর্তের মধ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে ধরে রান্না ঘরের মেঝেতে ফেলে দিয়ে ওই ব্যক্তির কাছে থাকা ধারালো চাকু দিয়ে তার গলা ও বুকে আঘাত করে রক্তাক্ত জখম করেন তিনি। এছাড়া মৃত্যু নিশ্চিতে মষলা পেষার পাথর দিয়ে তার মাথা ও কপালে আঘাত করে তাকে হত্যা করা হয়। এরপর ওই শিক্ষার্থীর কাছ থাকা গহনা ছিনিয়ে নিয়ে তিনি পালিয়ে যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, হত্যার পর আসামি ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার লুট করে। ইতোমধ্যে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটা-পোতা উদ্ধার করা হয়েছে। তার বিবরণ অনুযায়ী, ধারালো চাকুটি ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নদীতে ফেলে দেন ওই ব্যক্তি। এরইমধ্যে শরীফবাগ এলাকায় নদীতে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। তবে চাকুটি পাওয়া যায়নি। প্রচেষ্টা চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দেবেন জানানোর ফলে তাকে রিমান্ড আবেদন করা হবে না।
ওসি মো. নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত। এতে তিনি অনেক জায়গায় ঋণী হয়েছেন। এতেই তিনি টাকার জন্য বেপরোয়া হয়ে ওঠেন। তিনি লক্ষবস্তু করেন প্রতিবেশী তরুণীকেও। এরই জেরে, তিনি হত্যাকাণ্ড সংঘটিত করে গহনা ছিনিয়ে নেন।

জুয়ার অর্থ সংগ্রহের চেষ্টায় হত্যাকাণ্ডের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার কথা উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক ও অনলাইন জুয়ার আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মুঠোফোনের মাধ্যমে সহজেই এই জুয়ায় আসক্তি হওয়া সম্ভব। তাই পারিবারিক পর্যায় থেকে সচেতনতার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar