April 30, 2026, 1:29 am
শিরোনামঃ
মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
Notice :

সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে সংবর্ধনা দিলো নিজ এলাকার মানুষ

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

সাফ ফুটবল জয়ী স্যামুয়েল রাকসামকে সংবর্ধনা দিলো নিজ এলাকার মানুষ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ এপ্রিল ২০২৬ : দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে বাংলাদেশ। দেশের এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসাম। তার এই অসাধারণ কৃতিত্বে আনন্দ ও গর্বে ভাসছে পুরো এলাকাবাসী।শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলা এবং দেশজুড়েও তিনি পাচ্ছেন ব্যাপক অভিনন্দন ও শুভেচ্ছা।

জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্যামুয়েল রাকসাম। ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দলের জয়ে তার নৈপুণ্য ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। দেশের ফুটবল ইতিহাসে এই জয়কে একটি বড় অর্জন হিসেবে দেখছেন ক্রীড়াবিদ ও বিশ্লেষকরা।

এদিকে দেশের জন্য গৌরব বয়ে আনা এই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে তার নিজ এলাকার মানুষ। শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৫টায় ভৈরবগঞ্জ বাজারস্থ কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক মো. সালেহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করাসহ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রায়হান আহমদ, ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন মুর্শেদ, ফুটবল কোচ জামান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান শিপন, ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. লোকমান মিয়া।

আরও উপস্থিত ছিলেন ফুয়াদ ইসলাম, রুহিন আহমদ, সজীবুর রহমান টিপু, আব্দুল হাকিম, সাদেকুর রহমানসহ স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খোলা চিঠি পত্রিকার বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি আফজল হোসেইন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন।

সভাপতির বক্তব্যে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ আহমেদ বলেন, “স্যামুয়েল রাকসাম আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য নতুন প্রজন্মকে ফুটবলে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাকে সম্মান জানিয়েছে। এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছেন।

তিনি আরও বলেন, স্যামুয়েল রাকসাম ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন এবং ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি থেকেই তার ফুটবল ক্যারিয়ারের পথচলা শুরু। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি আজ জাতীয় দলে জায়গা করে নিয়ে দেশের জন্য সাফল্য এনে দিয়েছেন, যা পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্যামুয়েল রাকসামের ফুটবল ক্যারিয়ার, সাফ চ্যাম্পিয়নশিপে তার অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তাকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যামুয়েল রাকসামের এই সাফল্য শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় ফুটবলের প্রতি নতুন আগ্রহ তৈরি করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।

দেশের ফুটবলে এমন সাফল্য অব্যাহত থাকুক এবং স্যামুয়েল রাকসামের মতো আরও খেলোয়াড় জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক—এমনটাই প্রত্যাশার কথা তুলে ধরেছেন বক্তারা।

তার সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, শ্রীমঙ্গলের মাটি থেকে উঠে আসা স্যামুয়েল রাকসামের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা প্রদান করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। এই জয়ের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar