April 18, 2026, 8:46 am
শিরোনামঃ
ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার
Notice :

সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

এম আর সজিব সুনামগঞ্জ :

সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী শহিদুল ইসলাম পলাশী তাঁর ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ‘জনপ্রত্যাশার ইশতেহার’ শিরোনামে এ ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে তিনি রাষ্ট্র গঠনের নীতিগত সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও অঞ্চলভিত্তিক উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রেললাইন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সুরমা নদীর ওপর বড়ারগাঁও-হালুয়াঘাট ব্রিজসহ তিনটি বড় সেতু নির্মাণের অঙ্গীকার করেন।
কৃষিনির্ভর এ অঞ্চলের জন্য সময়মতো টেকসই বেড়িবাঁধ নির্মাণ, হাওরের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণ এবং সার ও বীজের সরকারি ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, সুনামগঞ্জ সদর হাসপাতালকে ৫০০ শয্যায় ও বিশ্বম্ভরপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এছাড়া স্কুল, কলেজ ও মাদরাসায় প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট এডুকেশন’ চালুর কথা বলা হয়েছে। মাদক, ঘুষ, কিশোর গ্যাং ও টেন্ডারবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মুফতী পলাশী বলেন, “নির্বাচিত হলে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও মডেল শহর উপহার দেব।”
ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালু, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদের সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিও দেন।
সংবাদ সম্মেলনে মুফতী শহিদুল ইসলাম পলাশী বলেন, “এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি সুনামগঞ্জ-০৪ আসনের সর্বস্তরের মানুষের প্রতি আমার একটি পবিত্র আমানত। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থনে নির্বাচিত হলে প্রতিটি ধারা বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।”
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মাছুম আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সজীব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এহসান রেজা মহিবী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখার সেক্রেটারি আব্দুল মুত্তালিব, মাওলানা মাহদি, মারুফ আহমদ, হাফিজুর রহমান, হাবিবুল্লাহ মিছবাহ, সাহাজ উদ্দিন সাইফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ইশতেহার ঘোষণার পর স্থানীয় ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar