May 6, 2026, 8:56 am
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় কৃষক সমিতি বাঙ্গরায় নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহ জালাল গ্রেপ্তার তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ, কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি ফয়সল মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার নরসিংদীর শিবপুরে আলীম উদ্দিনকে রাজস্ব সম্মাননা স্মারক প্রদান। মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গরু আনতে গিয়ে আর ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার এমপি ফয়সলের মুকসুদপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন দিঘলিয়ায় সাংবাদিক শামীম আহমেদের ওপর নৃশংস হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার শিরোনাম: ফেনীতে সরকারি আদেশ তুচ্ছ করে চলছে কোচিং: ‘লুকোচুরি’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস এডিসির নিজ বাড়িতে গাঁজা চাষ: কুমিল্লায় ৪ গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে মহানগর শ্রমিক কল্যাণের শোক ৫ মে মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার কোরআন শরীফ অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা’ ঘটনার পরপরই আসামি গ্রেফতার ধর্মীয় ইবাদত যাকাত নিয়ে অবমাননা;বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এর নিন্দা ও বিবৃতি
Notice :

সুনামগঞ্জে কারা নির্যাতিত বিএনপি নেতা শওকতের শোডাউন ও লিফলেট বিতরন

এম আর সজিব সুনামগঞ্জ :

সুনামগঞ্জে কারা নির্যাতিত বিএনপি নেতা
শওকতের শোডাউন ও লিফলেট বিতরন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর-৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আবুল মনসুর মোঃ শওকতের উদ্যোগে বিশাল শোডাউন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জের পুরাতন কোর্টস্থিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বিশাল গণ জমায়েতের পাশাপাশি সুনামগঞ্জ পৌর এলাকায় লিফলেট বিতরন করেন তিনি। পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের ছবি সংবলিত প্লেকার্ড,ব্যানার ও ফেস্টুন সহকারে বিশাল গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর স্থানীয় বক পয়েন্ট ও ট্রাফিক পয়েন্টে শোডাউন পরবর্তী গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা আবুল মনসুর মোঃ শওকত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি জননেতা সেলিম উদ্দিন আহমদ,জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সহকারি সচিব আতাউর রহমান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন,সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমেদ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন ও জেলা ছাত্রদল নেতা ইজাজুল হক নাসিম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর,সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া মেম্বার,রঙ্গারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক,লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ,মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ,মোঃ রিপন মিয়া,কুরবাননগর ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দক আলী,গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক,আলম হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। কিন্তু সময়ের ব্যবধানে এখন সকলেই বিএনপি সেজে নিজেদের চাঁদাবাজী,সন্ত্রাস,হাইব্রীডদের অনুপ্রবেশ ও বাণিজ্যিক রাজনীতিসহ ফায়দা লুটার কৌশলকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলীয় মনোনয়ন গ্রহনের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা,রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সোচ্চার ৫ বারের কারা নিযাতিত কর্মীবান্ধব বিএনপি নেতা ও নিবেদিতপ্রাণ জুলাইযোদ্ধা আবুল মনসুর মোঃ শওকত ভাইকে সুনামগঞ্জ সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ঠা আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরন করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন। বক্তারা সুনামগঞ্জের কারা নির্যাতিত প্রথম জুলাই যোদ্ধা আবুল মনসুর শওকতকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জননেতা তারেক রহমানের কাছে জোর দাবী জানান।
উল্লেখ্য বিএনপি নেতা আবুল মনসুর মোঃ শওকতের আহবাণে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিশ্বম্ভরপুর উপজেলার দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এসে সমবেত হন। সেখানে ঐতিহ্য যাদুঘরের মুক্তমঞ্চে তৃণমূল পর্যায়ের নির্যাতিত নেতাকর্মী সমর্থকরা মূল্যবান বক্তব্য রাখেন।
উপস্থিত সকল নেতাকর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জননেতা আবুল মনসুর মোঃ শওকত বলেন,আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন,১/১১ সরকারের রোষানল এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ৫ বার কারাবরন করেছি। আমি কোনদিন কারো সাথে আতাত করে রাজনীতি করিনি। ভবিষ্যতেও চাঁদাবাজ,দুর্নীতিবাজ ও হাইব্রীডদের সাথে আপোষ করে রাজনীতি করবনা। আমার বিশ্বাস ত্যাগ সংগ্রাম,জেল জুলুম হুলিয়া ও নীতি আদর্শের মূল্যায়ন করে দল আমাকেই মনোনয়ন দেবে। দল যাকেই মনোনয়ন দেয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar