May 6, 2026, 8:57 am
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় কৃষক সমিতি বাঙ্গরায় নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহ জালাল গ্রেপ্তার তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ, কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি ফয়সল মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার নরসিংদীর শিবপুরে আলীম উদ্দিনকে রাজস্ব সম্মাননা স্মারক প্রদান। মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গরু আনতে গিয়ে আর ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার এমপি ফয়সলের মুকসুদপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন দিঘলিয়ায় সাংবাদিক শামীম আহমেদের ওপর নৃশংস হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার শিরোনাম: ফেনীতে সরকারি আদেশ তুচ্ছ করে চলছে কোচিং: ‘লুকোচুরি’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস এডিসির নিজ বাড়িতে গাঁজা চাষ: কুমিল্লায় ৪ গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন, শুভেচ্ছা জানিয়েছেন হাসান মেহেদী সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে মহানগর শ্রমিক কল্যাণের শোক ৫ মে মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার কোরআন শরীফ অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা’ ঘটনার পরপরই আসামি গ্রেফতার ধর্মীয় ইবাদত যাকাত নিয়ে অবমাননা;বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এর নিন্দা ও বিবৃতি
Notice :

কোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধের জেরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। তারা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবদুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ফখরুল ইসলাম স্থানীয় বিএনপিকে ধ্বংস করতে জামায়াত ও এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি এস. আলম গ্রুপের পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকার পর জামায়াতের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হন এবং ঢাকায় শত কোটি টাকার ভবন দখল করেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ফখরুল ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিমের নেতৃত্বে ইসমাইল তোতা, সবুজ তোতা, সাব্বির তোতা ও বাহাদুর তোতাসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী চরএলাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে দিনে দুপুরে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। এদের নেতৃত্ব দিচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সেক্রেটারী মাহমুদুর রহমান রিপনসহ বিএনপির নেতাকর্মীরা। এসময় তিনি ব্যারিষ্টার মওদুদ আহমদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভূয়া কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, শিকদার ও রিপনকে দিয়ে চরএলাহী ঘাটে চাঁদাবাজী করেন। চাঁদাবাজির একটা অংশ আবেদের পকেটে চলে যায়। এরা অবৈধ বালু উত্তোলনের সাথেও জড়িত।

এছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কমিটিতে যদি কোন চাঁদাবাজ নেতাকে রাখা হয়, তাহলে জেলা বিএনপির নেতাদের বাড়িঘর ঘেরাও করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতা খুন হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা চলমান রয়েছে। তার ছেলে ইব্রাহিম তোতা আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার সাহাব উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের এ বিরোধে স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar