April 30, 2026, 1:01 pm
শিরোনামঃ
মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
Notice :

নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার অপবাদ দেয়ার জের ধরে শ্রীমতি বন্দনা রাণী (২২) নামে এক গৃহবধূ গ্যাসবড়ি সেবনে আত্মহত্যা করেছেন। কিন্তু তার বিরুদ্ধে যারা গুজব ছড়িয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা কোনই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেননি। বিষয়টি এখন মহাদেবপুরের ট্যক অব দ্য টাউনে পরিণত হলেও সংখ্যালঘু পরিবারের সদস্য হওয়ায় ভয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সাহস দেখাচ্ছেন না কেউ।

উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের দক্ষিণ চাঁন্দাশ গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্ম্মণের ছেলে মাধব চন্দ্র বর্ম্মণের স্ত্রী বন্দনা রাণী গত ৩১ মার্চ রাত ১০টার দিকে সকলের অগোচরে গ্যাস বড়ি সেবন করেন। পরে অসহ্য যন্ত্রণায় কাতড়াতে থাকলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু আসার পথেই তার মৃত্যু হয়। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করে পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকারের নির্দেশ দেয়া হয়। মহাদেবপুর থানার এসআই আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে যে, স্থানীয়দের অপবাদের মুখে পরিবারের সদস্যদের নির্যাতনে টিকতে না পেরে বন্দনা রাণী আত্মহত্যা করলেও অভিযুক্তদের ব্যাপারে পুলিশ কোনই পদক্ষেপ নিচ্ছেনা। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আত্মীয় স্বজন জড়িয়ে বন্দনা রাণীর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। সেখানে উপস্থিত বন্দনার স্বামী মাধব চন্দ্রের দুলাভাই ভীমপুর গ্রামের মহাদেব চন্দ্র ও সুনীলের সাথে কথা বললে তারা জানান, ৮ কাঠা জমি বন্ধক রেখে টাকা সংগ্রহ করে শ্রাদ্ধ অনুষ্ঠান পার করছেন। এজন্য স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা অন্য কেউ কোন সহযোগিতা করেননি। তারা বন্দনার আত্মহত্যার কারণ সম্পর্কে নানা কথা বলেন। ওই গ্রামেই বন্দনার শ্বশুড়বাড়ি ।েথকে কয়েকশ’ মিটার দূরে বন্দনার বিশাল দাদাবাড়ি। সেখানে কথা হয় বন্দনার জেঠা সুরেশ চন্দ্র বর্ম্মণ, তার ছেলে শুভ ও অন্যান্যদের সাথে। এছাড়া কথা হয় গ্রামের লোকদের সাথে। সকলের একান্ত আলাপচারিতায় ওঠে আসে বন্দনা রাণীর আত্মাহুতির গল্প।

স্থানীয়দের ভাষ্যমতে, গত ৭ মার্চ দিবগত রাত ৮টার দিকে চাঁন্দাশ ইউপি মেম্বার খাইরুল ইসলাম ও তার সঙ্গী বেলাল হোসেন বন্দনার বাড়িতে ঢোকেন। এসময় বন্দনা রাণী ও তার ৫ বছরের ছেলে নিলাভ ছাড়া অন্য কেউ বাড়িতে ছিলনা। বন্দনার স্বামী উপজেলা সদরের একটি দোকানে কাজ করেন জন্য বাড়ি আসতে একটু রাত হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাড়ির গেটের দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে তারা অসামাজিক কাজের অভিযোগ তুলে খাইরুল মেম্বার ও বেলাল হোসেনকে আটক করে রাখে। খবর পেয়ে সাবেক মেম্বার বাবুল হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মিমাংশা করেন। ১২ মার্চ এব্যাপারে একটি ফেসবুক আইডি থেকে খাইরুল মেম্বার ও বেলাল হোসেনের ছবি লাল কালি দিয়ে মেনশন করে তাদের পরকীয়ার বিষয়ে ভর্ৎসনা করে একটি পোস্ট দেয়া হয়। এনিয়ে বন্দনার পরিবার চরম মানষিক লাঞ্ছনার শিকার হন। বন্দনার স্বামী মাধব চন্দ্র বর্ম্মণ জানান, ঘটনার পর থেকে বন্দনা রাণী মুষরে পড়েন। লোকলজ্জার ভয়ে তিনি বাড়ি থেকে বের হতেন না। বাড়ির কোন কাজও ঠিকমত করতেন না। স্থানীয়রা জানান, বন্দনার পরিবার থেকেও তাকে গালিগালাজ ও নির্যাতন করা হতো। বন্দনার দাদা বাড়ি পাশেই হলেও সেখানে যাবার মত পরিবেশ ছিলনা। কারণ তার বাবা ক্ষেত্রনাথ বর্ম্মণ ও ভাই দিপু অনেক আগেই ভারতবাসী হয়েছেন। তার বাবার অংশের সোয়া এক বিঘা জমি বন্দনা পাবেন। কিন্তু তা ভোগ দখল করছিলেন বন্দনার জেঠা সুরেশ চন্দ্র বর্ম্মণ। তাই তার জেঠার বাড়িতে যেতেন না তিনি। এসব নানা কারণে জীবনের প্রতি চরম বিতৃষ্ণায় বন্দনা রাণী গ্যাস বড়ি সেবন করেন।

জানতে চাইলে খাইরুল মেম্বার জানান, তিনি বন্দনার বাড়ির পাশে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। পুকুরে গিয়ে তিনি বন্দনার বাড়িতে গিয়ে টিভি দেখছিলেন। বেলাল হোসেনও টিভি দেখতে গিয়েছিলেন বলে জানান। কিন্তু গ্রামের লোকজন তাদের সাথে পরকীয়ার অভিযোগ তুলে তাদেরকে আটক করে। সাবেক মেম্বার বাবুল হোসেনও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সেদিনই মিমাংশা করা হয়েছে। বন্দনার জেঠা সুরশ বর্ম্মণ জানান, গ্রামের লোকজন ও সমাজ যেটা করে দিয়েছে তারা সেটা মেনে নিয়েছেন। তবে সকলেই স্বীকার করেন যে, ওই ঘটনার জের ধরেই বন্দনা আত্মহত্যা করতে বাধ্য হন। বন্দনা রাণী নিহতের ঘটনায় দায়ের করা অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল মতিন এসব ঘটনা জানেন না বলে জানান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হুদা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar