April 16, 2026, 2:18 am
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মিমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মিমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১

 

 

 

আশুলিয়ায় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শিশুটির বাবা-মাকে হুমকি ধমকি দিয়ে মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চালানো হয়েছে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রাতেই মিমাংসার চেষ্টাকারী সাইদুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান (৪৬) কে আটক করে থানায় নিয়ে যায়।

শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. হাবিবুর রহমান (৪৬) বরিশাল সদর থানার কোকাইনগর ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় নিজ বাড়িতে বসবাস করে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকার স্থানীয় বাড়িওয়ালা সাইদুর রহমান, কানা জাকিরসহ কয়েকজন মিলে ভুক্তভোগী শিশুটির বাবা-মাকে হুমকি ধমকি দিয়ে টাকা বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন এবং একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত হাবিবুর রহমান তেলিবাড়ী বাজার এলাকায় মুদি দোকানের ব্যবসা করেন। ৮ বছর বয়সী ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। রাতে শরীরে জ্বর আসলে শিশুটির মা ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছতে গেলে স্পর্শকাতর স্থানে দাগ দেখতে পায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। পরে শিশুটির বাবা-মা বাড়িওয়ালা সাইদুর রহমানকে ঘটনাটি জানালে সে অভিযুক্ত হাবিবুর রহমানকে তার বাসায় ডেকে নেয়। সাইদুর রহমান ও কানা জাকিরসহ কয়েকজন মিলে ‘ধর্ষণ চেষ্টার ক্ষতিপূরণ’ হিসেবে ২ লাখ টাকা শিশুটির পরিবারকে দেওয়ার আশ্বাস দেয়। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সাইদুরের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে বাড়িটি ঘিরে রাখে। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সাইদুরের বাড়িতে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই বাসা থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা বলেন, আমি এখানে ভাড়া থাকি এবং একটি পোশাক কারখানায় কাজ করি। স্থানীয় বাড়িওয়ালা সাইদুর ও কানা জাকিরসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে বিষয়টি চেপে যেতে বলেন। এ বিষয়ে আমরা কোন মামলা মোকদ্দমা করলে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হবে বলে হুমকি প্রদান করেন। আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার ও মিমাংসার চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামের এক মুদি দোকানিকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar