April 30, 2026, 8:30 am
শিরোনামঃ
মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান তারাকান্দা জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়মিল কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি হারুণ, সম্পাদক তরিকুল ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনুমোদনহীন ইটভাটা চালানোয় জরিমানা, নোয়াখালীতে দুই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ এলাকাবাসীর অভিযোগ।। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ২ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোয়াবই ও আহম্মদপুর তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ
Notice :

সাতক্ষীরার ১৪০টি খাল অস্তিত্ব সংকটে ধুকছে

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার ১৪০টি খাল অস্তিত্ব সংকটে ধুকছে

খুঁজে পাওয়া যাচ্ছেনা সাতক্ষীরার ১৪০টি খাল। সাতক্ষীরা জেলা প্রশাসন বলছে সাতক্ষীরায় ছোট বড় মিলে খালের সংখ্যা ৪২৯টি। অন্যদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডর হিসাব অনুযায়ী জেলায় বর্তমান খাল রয়েছে ২৮৯টি। তবে এই ২৮৯টি খালের মধ্যে আবার বদ্ধ হয়ে আছে অন্তত দুই শতাধিক খাল।
এদিকে এসব খালের অস্তিত্ববিলীন হওয়ার কারণে সাতক্ষীরা জেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধাতার কারণে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ পানি বন্ধি হয়ে পড়ছে।
অন্যদিকে কৃষি জমি জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব খাল উদ্ধার করে উন্মুক্ত করার জন্য বার বার তাগিত দিয়েও কোনো লাভ হচ্ছেনা বলে জানান সংশ্লিষ্টরা।
নদী বাাঁচাও আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা আশেক-ই এলাহী বলেন, ছোট বড় মিলে জেলায় চার শতাধিক খাল ছিলো। এসব খাল বিভিন্ন নদীর সাথে সংযুক্ত থাকার কারণে শহর এবং আশপাশের পানি নিষ্কাশন হতো। বিশেষ করে বহু খাল জেলার বিভিন্ন বিলের ভিতর দিয়ে বয়ে যাওয়াতে ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো না। কিন্তু স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় এসব খালের অস্তিত্ববিলীন হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় নিয়মবহির্ভূত ও শ্রেণী পরিবর্তন করে অধিকাংশ খাল লীজ বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরাবাসিকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে অবিলম্বে এসব খালের বন্দোবস্ত বাতিল করে পুনরুদ্ধার করে তা উন্মুক্ত করে দিতে হবে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও মানবাধিকার কর্মী এড. আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের কারণেই মূলত সাতক্ষীরার অধিকাংশ খাল আজ মৃত। অস্তিত্ব সংকটে ধুকছে খালগুলো। তিন থেকে চার দশক আগেও এ সমস্ত খালকে কেন্দ্র সাতক্ষীরার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিলো। শুধু তাই নয়, জেলা শহর ও জনবসতী এলাকার পানি নিষ্কাশনের অন্যতম ব্যবস্থা ছিলো এসব খাল। কিন্তু আশির দশকের পর থেকে জেলার বিভিন্ন প্রভাশালী ব্যক্তি ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের অনৈতিক হস্তক্ষেপের জন্য সাতক্ষীরার অধিকাংশ খাল অস্তিত্ববিলীন হতে থাকে। ফলে এসব খাল ভরাট হওয়ার কারণে আজ জেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্ধি হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল। তিনি বলেন, জেলা প্রশসান ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগ নিয়ে জেলার হারিয়ে যাওয়া সমস্ত খাল উদ্ধার করে পুনঃখননের ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামীতে সাতক্ষীরায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিবে বলে জানান তিনি।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতাস্থ কার্যালয়ের প্রধান ড. শিমুল মন্ডল জানান, জলাবদ্ধতা সাতক্ষীরার কৃষিতে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে উপকুলীয় এলাকায় ফসল উদ্ভাবনে গবেষণা বাধাগ্রস্ত হচ্ছে। তবে আগামীতে জলাবদ্ধ জমিতে টিকে থাকতে পারে এমন ধান বা অন্য ফসলের জন্য গবেষণা করা হবে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, এই মুহূর্তে জেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমি জলাবদ্ধতায় গ্রাস করে ফেলেছে। তিনি বলেন, কৃষি জমি জলাবদ্ধতা থেকে রক্ষা করতে হলে জেলার সকল খাল উন্মুক্ত করে দিতে হবে। কিন্তু জেলা প্রশাসনের উন্নয়ন সমম্বয় মিটিংয়ে বিষয়টি বারবার তুলে ধরা হলেও কোনো লাভ হচ্ছেনা বলে জানান তিনি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এবং ২ এর তথ্যানুযায়ী সাতক্ষীরাতে ২৮৯টি খাল রয়েছে। এরমধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এ ১৮০টি এবং ডিভিশন-২ এ খাল রয়েছে ১০৯টি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন বলেন, ডিভিশন-১ এ ১৮০টি খালের মধ্যে ৩০টি খাল পুনঃখননের কাজ চলছে। প্রায় ৯০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ৪২৯টি খাল রয়েছে জেলায়। কিন্তু সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এবং ২ হিসাব অনুযায়ী ২৮৯টি খাল পাওয়া যাচ্ছে। বাকী ১৪০টি খাল উদ্ধারে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব হারিয়ে যাওয়া খাল উদ্ধার করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, ডিভিশন-২ এর অধিনে ১০৯টি খাল রয়েছে। এরমধ্যে ৫৯টি খাল পুনঃখনন করা হচ্ছে। এসব খনন কাজ শেষের দিকে বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, এ জেলায় ৪২৯টি খাল রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাল উদ্ধারের চেষ্টা চলছে। তবে শুধু প্রশাসনের পক্ষ থেকে সম্ভব নয়, জেলার সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, খাল অবৈধ দখল বা প্রতিবন্ধিকতা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া হারিয়ে যাওয়া খাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকেও বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar