March 13, 2026, 7:56 pm
শিরোনামঃ
মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শ্রীমঙ্গলে এক জমি দুই দফা বিক্রির অভিযোগ রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নওগাঁর ধামইরহাট ও মান্দায় বজ্রপাতে জালালও পিন্টু নামে ২ কৃষকের মৃত্যু!! পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় গোপালগঞ্জে পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ। গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণ। বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক শরিফ চৌধুরী মাধবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বিএনপি নেতা ওসমান ফকিরকে দলীয় সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার ঢাকা–খুলনা মহাসড়কে গোপালগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত কয়েকজন গোপালগঞ্জের মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার ড্রোন ক্যামেরা দিয়ে হারিয়ে যাওয়া নদীগুলো খুঁজে বের করতে হবে: জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে কোটালীপাড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া ওইফতার মাহফিল আয়োজনে ইমরান খন্দকার। যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেলের মৃত্যু, পরিবারের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলা মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জের মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তেল ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।। ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি নবীনগরে ১৫ বছর বয়সী শিক্ষার্থী মোঃ রাইহান উল্লাহ ১০ দিনের এতেকাফে বসা—এলাকাজুড়ে প্রশংসা শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ রেগুলেটর না থাকায় দুই তীরেই ভাঙন, নতুন প্রকল্পের আশ্বাস মন্ত্রীর নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
Notice :

গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বেআইনী কর্মকান্ডে সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বেআইনী কর্মকান্ডে সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের জয়দেবপুর থানার আলোচিত এক পুলিশ কর্মকর্তা জয়দেবপুর থানার সাবেক ওসি সৈয়দ মোঃ মিজানুর ইসলামের বেআইনী কর্মকান্ডে গাজীপুর আদালতে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩২৩/৪৯৩/৪৯৪/৪৯৫/৪৯৬/৩৭৯/

৫০৬(।।)/১০৯ ধারায় ১৪৮৬/২০২৪ নং সিআর মামলা হয়েছে। গাজীপুরের সাবেক এসপিসহ ৫ পুলিশ কর্মকর্তা ও স্টেনোগ্রাফারের বিরুদ্ধে গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলাটি দায়ের করেছেন ভূক্তভোগী কলেজছাত্রী ঝর্ণা আক্তার ওরফে বর্ষা (১৯)। 

তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। মামলাটি আমলে নিয়ে গাজীপুর পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সার আহমেদ। বাদীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার অভিযুক্তরা হলেন, গাজীপুরের জয়দেবপুর থানার সাবেক ওসি মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ স্বরমঙ্গল গ্রামের সৈয়দ মোঃ মিজানুর রহমান, সাবেক পুলিশ সুপার কাজী সফিকুল আলম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম, ওসি ডিবি দেলাওয়ার হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. আব্দুল করিম। 

মামলা সূত্রে জানা গেছে, ইতিপূর্বে মানিকগঞ্জ জেলার সদর থানায় ওসি মিজান কর্মরত ছিল। সে সময় স্ত্রী সন্তানের কথা গোপন রেখে ভুক্তভোগী কলেজ ছাত্রীকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দেয় ওসি মিজান। তার প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর বোনের জামাইকে প্রায়ই থানায় ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নির্যাতনের ভয় দেখাতো। ওসি মিজান ভুক্তভোগীকে বিয়েতে রাজি করানোর জন্য তার নামে মানিকগঞ্জে ৮১/১ নং নির্মাণাধীন মেসার্স এসকে এন্টারপ্রাইজের ভবনের ১০ তলায় ১ টি ফ্ল্যাট বুকিং করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেককে ফু দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ফেসবুকে পোস্ট করে।  এই কারণে নির্বাচন কমিশন ওসি মিজানকে মানিকগঞ্জ থেকে গাজীপুরে বদলী করে।

জয়দেবপুর থানায় যোগদান করে গত ১৭ জানুয়ারি রাতে কলেজছাত্রী ঝর্ণার ফোন পেয়ে গাজীপুরের একটি রিসোর্ট থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। পরে ধর্ষন মামলা থেকে রক্ষা পেতে গাজীপুরের সাবেক এসপি কাজী শফিকুল আলম ও ডিবি পুলিশের ওসি দেলাওয়ার হোসেনের পরামর্শে ওই ওসির প্রথম স্ত্রীর উপস্থিতিতে ১৮ জানুয়ার কলেজছাত্রী ঝর্ণাকে বিয়ে করেন ওসি সৈয়দ মিজানুর রহমান। বিয়ের পর ওসি মিজান একদিনের জন্যও ছাত্রীর সাথে সংসার করেননি এবং কোন খোঁজখবর নেননি। ধর্ষন মামলার আলামত নষ্ট করে গত এপ্রিল মাসে ওই কলেজছাত্রীকে গোপনে একতরফা তালাক প্রদান করেন ওসি মিজান। 

রবিবার দুপুরে কলেজছাত্রী ঝর্ণা আক্তার তার মাকে সঙ্গে নিয়ে গাজীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, রিসোর্ট থেকে ডিবি পুলিশ উদ্ধার করে তাকে গাজীপুরের পুলিশ সুপারের কাছে নিয়ে যায়। তার কাছে সব জানিয়ে লিখিত অভিযোগ করেন। তিনি ন্যায়বিচারের আশ্বাস দেন। কিন্তু বিচার না করে উল্টো তিনি মিজানের সাথে বিয়ে দিয়ে ধর্ষণ মামলা থেকে রক্ষা করেন।  এ ঘটনায় ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ওসি মিজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে এসপি কাজী শফিকুল আলম তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, মিরাজুল ইসলাম ও ওসি ডিবিকে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলেন। তদন্ত কমিটির সদস্যরা ওসি মিজানের দ্বারা প্রভাবিত হয়ে দায়সারা রিপোর্ট প্রদান করেন। তিনি অভিযোগ করেন, এসপির কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি। বিচারের নামে ওসি মিজানকে ধর্ষণ মামলা থেকে রক্ষা করে বিয়ের আয়োজন ও কাবিননামা করেন। এসময় উক্ত বিষয়ে জাতীয় পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। অভিযূক্ত পুলিশ ক্ষমতার দাপটে সাংবাদিকদের নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন। গাজীপুরের সাবেক এসপিসহ তার অধিনস্ত কর্মকর্তারা তার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি এ ঘটনার জন্য তাদের বিচার দাবি করেন। 

এ ব্যাপারে জয়দেবপুর থানার সাবেক ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, আমি বিয়ে করেছি। বনিবনা না হওয়ায় গত এপ্রিল মাসে আইন মেনে তালাক দিয়েছি। এ বিষয়ে জানতে গাজীপুরের সাবেক এসপি কাজী সফিকুল আলমের মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar