April 16, 2026, 8:46 pm
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার ৬ নং — কাশিপুর ইউনিয়নের লধাবাড়ী পারকুন্ডা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১০/১২ জন শিক্ষার্থী জন্য আছেন ১৪ জন শিক্ষক ও তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরো ৫ জন নিয়োগ প্রাপ্ত কর্মচারী। এলাকাবাসীর অভিযোগ এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না এবং শিক্ষার্থী কম থাকায় প্রায় দুপুর ২ টার আগেই স্কুল ছুটি হয়ে যায়। এলাকাবাসী মোঃ মোস্তফা বলেন, আমার বাড়ী বিদ্যালয়ের পাশে। আমি লক্ষ করি প্রায়দিন প্রধান শিক্ষক স্কুলে আসেন না এবং ছাত্র ছাত্রী কম হওয়ায় স্কুল দুপুরের আগে ছুটি হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ রায় চেয়ারম্যান হওয়ায় স্কুলে কম আসেন,ছাত্র-ছাত্রী কম তাই স্কুল তাড়াতাড়ি ছুটি দেন। ছাত্র-ছাত্রী চেয়ে শিক্ষকই বেশি।
একজন অভিভাবক বলেন, আমার মেয়ে ফাতেমা ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে কিন্তু স্কুলে শিক্ষার্থী নাই দেখে আমার মেয়ের দিন দিন পড়া লেখা নষ্ট হচ্ছে। স্কুলে হেড মাস্টার নিয়মিত আসেন না, এবং স্কুলটি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। এটা একটা ব্যবস্থা হওয়া দরকার।
৮ম শ্রেনির শিক্ষার্থী সুমি আক্তারের অভিভাবক বলেন, প্রধান শিক্ষককে আমার চোখেই পরে না। নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস হয় না। স্কুল দুপুরেই ছুটি হয়ে যায়। সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান কে মুঠোফোনে এই বিষয়ে জিজ্ঞেস করিলে তিনি বলেন, প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ রায় (বাচোর ইউনিয়নের চেয়ারম্যান) দীর্ঘদিন থেকে স্কুলে আসেন না। ক্ষমতার অপব্যবহার করে মাসে দুই একদিন এসে সারা মাসের হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান এবং দায়িত্ব পালন না করেও দীর্ঘদিন থেকে বেতন তুলেন। সাবেক সভাপতি বিমল চন্দ্রকে খুঁজে পাওয়া না গেলে মুঠো ফোনে যোগাযোগ করা যায়নি, রানিশংকৈল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হোসেন বলেন, শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোর জন্য প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি।তিনি আমাকে আশ্বস্ত করেছেন হোম ভিজিট করে শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোর জন্য। প্রধান শিক্ষকের অনুপস্থিতি নিয়ে বলেছেন আমরা এ বিষয়ে কাজ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এই বিষয়ে রানিশংকৈল উপজেলার নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম বলেন, অভিভাবকদের পক্ষ থেকে লিখিত সুনির্দিষ্ঠ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,
০১৭১৭৫৯০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar