সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন
সুনামগঞ্জের তাহিরপুরে সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পরিবারের পাশে জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন । সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে নি’হতদের পরিবারের পাশে যান তাহিরপুর উপজেলার আমীর অধ্যক্ষ মো: রুকন উদ্দিন ,সুনামগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল ও তাহিরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ।
গত ৪ ই মে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা থেকে সিলেট চাচা শশুরকে ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে জালালপুর নামক স্থানে সিএনজি ড্রাইভারসহ ৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ জনই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার।
রাজার গাও গ্রামের স্বামী স্ত্রীসহ ২ জন শাহাবুদ্দিন( ৩৫), লিলুফা আক্তার (৩০) ও চাচা শশুর ইসব আলী মন্ডল (৫০), শালিকা
ইয়ামনি আক্তার(১৭)। শাহাবুদ্দিন তার এক ছেলে ও চার মেয়ে রেখে মারা যান।
এমন হৃদয় বিদারক দু’র্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তাহিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো: করুন উদ্দিন ও সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে নি’হতদের
পরিবার পরিজনের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক কামনা করেন সাথে তাদের সমস্ত গোনাহ খাতা ক্ষমা করে বিদেহী আত্মাদেরকে জান্নাতুল ফেরদৌসের কামনা করেন।