May 7, 2026, 9:25 am
শিরোনামঃ
কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে: জাতীয় কৃষক সমিতি বাঙ্গরায় নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহ জালাল গ্রেপ্তার তারাকান্দায় তদন্ত কমিটি গঠন ফার্মাসিস্টের ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধের মৃত্যু অভিযোগ, কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি ফয়সল মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক প্রভাবে ও মব তৈরি করে বৈধ ব্যবসায় বাঁধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা নরসিংদীতে ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা
Notice :

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

নারায়ণগঞ্জ
রূপগঞ্জের তারাব পৌরসভায় টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RUTDP-এর প্রকল্প পরিচালক।

কর্মশালায় সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলোঃ- ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথম পর্যায়ে বাংলাদেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে দেশের প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকেরও বেশি নারী।

কর্মশালায় প্রকল্পের বলা হয়, তারাবসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম,নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম,সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক,পরিবেশ বিশেষজ্ঞ অরুন্মিতা প্রসাদ,তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া,তারাব পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক,তারাব পৌরসভার পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই প্রকল্প বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar