April 18, 2026, 4:14 am
শিরোনামঃ
ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার
Notice :

২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত 

এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত

 

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ ফয়সলের ছেলে ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে এমপির নোয়াপাড়ার বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত চা শ্রমিক নেতা ও প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও তারা নানা বঞ্চনার শিকার। বিশেষ করে স্বাস্থ্যসেবার অভাব, বিশুদ্ধ পানির সংকট, বসবাসের অনুপযোগী পরিবেশ এবং শিক্ষার সীমাবদ্ধতা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

২৩টি চা বাগানের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে চা বাগানের মানুষ একতরফাভাবে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, চা শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী হলেও অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল, নিরাপদ পানি, উন্নত বাসস্থান এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, চা বাগানের তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে। এসব দাবি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

সভায় সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান এলাকার মানুষের কল্যাণে তিনি এবং তার পরিবার সবসময় কাজ করে যাচ্ছেন। তিনি জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত সবাই চা বাগান এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar